আগামীকাল থেকে সারা দেশে সড়ক –মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

মঙ্গলবার, ১৫ মার্চ ২০১৬

obaidul kaderসিটিজিবার্তা২৪ডটকম : আগামীকাল (১৬ মার্চ) থেকে রাজধানী ঢাকাসহ সারা দেশে সড়ক –মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হবে জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার দুপুরে গুলিস্তানে বিআরটিএ পরিচালতি ভ্রাম্যমাণ আদালত পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ঢাকায় আজ দুপুর পর্যন্ত ৩০টি গাড়িকে মামলা দেওয়া হয়েছে। ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এতে বোঝা যায়, দিন দিন পরিস্থিতির উন্নতি হচ্ছে। অনেক দিনের জমে থাকা সমস্যা সমাধানে কিছুটা সময় লাগছে।’

মন্ত্রী বলেন, ‘রাজধানীতে মোবাইল কোর্ট পরিচালনার ফলে বাস মালিকরা রাস্তায় পর্যাপ্ত গাড়ি নামাচ্ছেন না। তবে এতে কোনো সমস্যা নেই। এটাও এক ধরণের সফলতা। ’

পূর্ব ঘোষিত আল্টিমেটাম অনুযায়ী আজকের (১৫ মার্চ) মধ্যে সকল অবৈধ স্থাপনা সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘প্রতিদিন সারা দেশে ৭ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে ঢাকায় ৪টি মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে, যতক্ষণ না পর্যন্ত যানজট একটা সহনীয় পর্যায়ে না আসে।’

 

তিনি জানান, রাজধানীতে নারীদের চলাচলের জন্য বাস বৃদ্ধি করা হয়েছে, আরো বৃদ্ধি করা হবে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

কাঞ্চনাবাদ ইউনিয়নের ৯০ দশকের ছাত্রলীগ নেতাদের মত বিনিময় সভা... শনিবার, ০২ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  চন্দনাইশ প্রতিনিধি : চন্দনাইশ উপজেলার ১নং কাঞ্চনাবাদ ইউনিয়নের ৯০ দশকের ত্যাগী ও পরিচ্ছন্ন ছাত্রলীগ নে...
আওয়ামীলীগ পেয়েছে ৩৭২, বিএনপি ৫৮, স্বতন্ত্র ১০৫ টিতে জয়ী... ইউপি নির্বাচন দ্বিতীয় ধাপ নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ০১ এপ্রিল ২০১৬  শুক্রবার  ২০:০৫ ঘন্টা চট্টগ্রাম : ইউনিয়ন পরিষদের দ্...
চট্টগ্রামের ৩০ ইউপি নির্বাচনের মধ্যো ২৮টিতেই বিএনপির বর্জন... চট্টগ্রাম সংবাদ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ৩১-০৩-২০১৬  বৃহস্পতিবার ১৮:৩৫ ঘন্টা চট্টগ্রাম : ভোট কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই ও এজেন...
নেতা হবে তার নিজ যোগ্যতায় : যুবলীগ চেয়ারম্যান... নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট : ৩১-০৩-২০১৬   বৃহস্পতিবার  ১৬:৪৫ ঘন্টা নেতা হবে তার নিজ যোগ্যতায় : যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ...
প্রার্থী নিজেই ভোট দিতে পারেনি, পারেনি পরিবারও... জেলা সংবাদদাতা, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট : ৩১-০৩-২০১৬  বৃহস্পতিবার  ১৬:২০ ঘন্টা ভোটার তালিকা নরসিংদী : কেন্দ্র দখল করে ভোট জালিয়াতির মুখে নর...



Leave a Reply