বুধবার, ১৬ মার্চ ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি ইরানের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কোন পরিকল্পনা নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
সোমবার হোয়াইট হাইজের মুখপাত্র জশ আর্নেস্ট এক সংবাদ সম্মেলনে জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরমাণু চুক্তির পর তাদের বিষয়ে যেকোন সিদ্ধান্ত একা নিতে পারে না যুক্তরাষ্ট্র। চুক্তির অংশীদার দেশগুলোর সঙ্গে এবিষয়ে তারা আলোচনাও করেছে।
জশ আরো জানান, স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি নিয়েও তেহরানের সঙ্গে আলোচনার পরিকল্পনা করছে চুক্তির বাকি অংশীদাররা। আলোচনার মধ্য দিয়েই ওয়াশিংটন বিষয়টি নিষ্পত্তি করতে চায় বলেও জানান হোয়াইট হাউজ মুখপাত্র।
