বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের অভ্যূদয় ঘটতো না : মহিউদ্দিন চৌধুরী

বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০১৬

নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম

বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের অভ্যূদয় ঘটতো না : মহিউদ্দিন চৌধুরী

চট্টগ্রাম : মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের অভ্যূদয় ঘটতো না। তাই তিনি বাঙালি জাতিসত্তার আলোক বর্তিকা। আমাদের কাছে এই দিনটি সকলের মিলনের দিন।

আজ সকালে শহীদ মিনার চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৬তম জন্মজয়ন্তীতে চট্টগ্রাম মহাগনর আওয়ামী লীগের আলোচনা সভায় সভাপতির ভাষণে একথা বলেনে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু বাঙালিকে একটি আপন ঠিকানা দিয়েছেন। সকল ধর্ম-বর্ণ-নির্বিশেষে ’৭১ সালে যুদ্ধ করে স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছি তাকে রক্ষা করতে নতুন প্রজন্মকে আলোকিত করতে হবে। আজ এই শিক্ষার বার্তা সকলকে পৌঁছে দিতে হবে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন বলেছেন, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন এবং শিশু দিবস। এই দিনটি শিশুদের জন্য নিবেদিত। আজকের শিশুদের বঙ্গবন্ধুর চিন্তা-দর্শনে প্রাণিত করতে অভিভাবক হিসেবে তাদেরকে সঠিক নির্দেশনা দিতে হবে। তিনি আরো বলেন, এই দিনটিকে যারা অমার্যাদা করবে তারা এই দেশে থাকতে পারবে না। তারা সংশোধন হয়ে যান, না হলে কঠোর শাস্তি নিশ্চিত। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন-সহ-সভাপতি আলহাজ্ব নঈম উদ্দিন চৌধুরী, আলহাজ্ব খোরশেদ আলম সুজন, আলহাজ্ব আখতাক হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব বদিউল আলম, এম.এ রশিদ, সাংগঠনিক সম্পাদক নোমান আলমাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, আইন সম্পাদক এডভোকেট শেখে ইফতেখার সাইমুন চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, শ্রম সম্পাদক আবদুল আহাদ, ধর্ম সম্পাদক হাজী জহুর আহমদ, উপ-প্রচার সম্পাদক শহীদুল আলম, নির্বাহী সদস্য এম.এ জাফর, গৌরাঙ্গ চন্দ্র ঘোষ, বখতেয়ার উদ্দিন খান, শেখ শহীদুল আনোয়ার, এডভোকেট কামাল উদ্দিন আহমদ, অমল মিত্র, নুরুল আমিন শান্তি, সাইফুদ্দিন খান বাহার, আবদুল লতিফ টিপু, প্রকৌশলী বিজয় কিষাণ চৌধুরী, কাউন্সিলর মোহাম্মদ জাবেদ, কোতোয়ালী থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ফিরোজ আহমেদ, ওয়ার্ড আওয়ামী লীগের সলিমুল্লাহ বাচ্চু(কাউন্সিলর), আবদুল্লাহ আল ইব্রাহিম, দলিলুর রহমান, আবছার উদ্দিন চৌধুরী, আবুল কাশেম, আবদুল মালেক, মোছলেম উদ্দিন, সৈয়দ মোহাম্মদ জাকারিয়া, আবদুল হান্নান, আব্দুল মান্নান, জহিরুল আলম জসিম (কাউন্সিলর), মোরশেদুল আলম, এরশাদউল্লাহ কাউন্সিলর, দিলদার খান দিলু, নাজিম উদ্দিন চৌধুরী, এরশাদ মামুন, জসিম উদ্দিন, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা প্রমুখ।

আলোচনা সভার প্রাক্কালে আজ সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান এবং সভামঞ্চে শিশু-কিশোরদের নিয়ে জন্মজয়ন্তীর কেক কাটেন এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী ও আ.জ.ম নাছির উদ্দিন।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

নগরীকে আলোকিত করার লক্ষে কানাডার সোলার ভ্যাটেজ কোম্পানীর সাথে মেয়রের বৈঠক... শনিবার, ০২ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম চট্টগ্রাম : সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন এর সাথে সাক্ষাত করেছে কানাডার সোলার ভ্যাটেজ কোম্...
সোহেল হত্যার বিচার ও উপাচার্যকে নিয়ে মিথ্যাচার বন্ধের দাবীতে প্রিমিয়ারের শিক্ষার্থীদের মানববন্ধন... শুক্রবার, ০১ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম মিথুন বিশ্বাস, চট্রগ্রাম : গত ২৯ শে মার্চ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের দামপাড়াস্থ ব্যবসা প্রশাসন অনু...
সুচি’র বিরোধীতায় সংসদের সামরিক সদস্যরা... আন্তর্জাতিক ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট : ০১ এপ্রিল ২০১৬   শুক্রবার  ২২:০৭ ঘণ্টা সংসদের সামরিক সদস্যদের বিরোধীতা সত্ত্বেও মিয়ানমারের সংসদ...
গুগলের ‘এপ্রিল ফুলে’ চাকরি হারালো অনেকে... বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট :  ০১ এপ্রিল ২০১৬    শুক্রবার   ২১:২০ ঘণ্টা চট্টগ্রাম : পহেলা এপ্রিলে চালু হওয়া ‘মাইক ড্র...
‘নিজ গ্রুপের অন্তর্কোন্দলেই সোহেল খু’, প্রকাশিত সংবাদের প্রতিবাদ... প্রকাশিত সংবাদের প্রতিবাদ নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট : ০১ এপ্রিল ২০১৬    শুক্রবার  ১৭:২৬ ঘণ্টা চট্টগ্রাম : গত বুধবার  (৩০ মার্চ...



Leave a Reply