বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

imageনিউজ ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৭টায় ধানমণ্ডি ৩২-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে এবং পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের, মতিয়া চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানকসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যান। সেখানে তিনি দীর্ঘসময় অবস্থান করেন।
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ভবন থেকে চলে গেলে সবার জন্য উম্মুক্ত করে দেওয়া হয় ধানমণ্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর। তখন আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানায়। জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানাতে ঢল নামে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পরই প্রধানমন্ত্রী চলে যান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিসৌধে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
পরে তিনি কমপ্লেক্সে আয়োজিত শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বইমেলার উদ্বোধন ও সেলাই মেশিন বিতরণ করবেন।

টুঙ্গীপাড়ার কর্মসূচিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্লাহ, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমরা অংশ নিচ্ছেন।
শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা করবে দলটি। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

তনু ও সাগর-রুনি হত্যার বিচার নিয়ে একই গড়িমসি... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম আপড়েট : ০১ এপ্রিল ২০১৬   শুক্রবার  ১৫:০৯ ঘণ্টা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও নাট্যকর...
ইউপি নির্বাচন দ্বিতীয় ধাপে আ’লীগ ৩৮৪, বিএনপি ৫৮, জাপা ৪, স্বতন্ত্র ১০৭... সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম আপডেট : ২০১৬-০৪-০১  শুক্রবার   ০২:১১ ঘন্টা প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপে গতোকাল...
বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে দ্বিতীয় ধাপে ৬৩৯টি ইউনিয়ন পরিষদে নির্বাচনের ভোট গ্রহণ শেষ... বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম : ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ, জালভোট ও ভোট বর্জনসহ কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে দ্বিতীয় ধাপে ৬৩৯টি...
সংঘর্ষ-সহিংসতায় সম্পন্ন ভোট, চলছে গণনা... নিউজ ডেস্ক, সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম আপডেট: ৩১-০৩-২০১৬ বৃহস্পতিবার   ১৬:১৫ ঘন্টা সহিংসতা, ভোট কারচুপি, ভোট বর্জন ও নানা অনিমমের মধ্যে দিয়ে...
পেকুয়া আ’লীগ সা. সম্পাদক ও যুবলীগ সভাপতি আটক... ভোট জালিয়াতির অভিযোগে জেলা প্রতিবেদক, সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম আপডেট : ২০১৬-০৩-৩১  বৃহস্পতিবার  ১৪:৩৫ ঘন্টা পেকুয়া ইউপি নির্বাচন ২০১৬ কক্...



Leave a Reply