‘বিএনপি কাউন্সিলের মাধ্যমে নতুন করে জেগে উঠবে।’

বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

'বিএনপি কাউন্সিলের মাধ্যমে নতুন করে জেগে উঠবে।’

রাজনীতি ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আসন্ন জাতীয় কাউন্সিলের মাধ্যমে নেতাকর্মীরা নতুন করে জেগে উঠবে।’

বৃহস্পতিবার দুপুর পৌনে ২টায় রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনে কাউন্সিলস্থল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘১৯ মার্চ অনুষ্ঠেয় বিএনপির ষষ্ঠ কাউন্সিল সুষ্ঠু হবে। রাজনীতিতে ইতিবাচক ভূমিকা পালন করবে। গণতন্ত্র ফিরিয়ে আনতে এ কাউন্সিল সহায়ক ভূমিকা পালন করবে।’

অনেক বাধা বিপত্তি মধ্যেও কাউন্সিলের কাজ এগিয়ে যাচ্ছে জানিয়ে তিনি কাউন্সিল সফল করতে সরকারের সহযোগিতা কামনা করে মির্জা ফখরুল বলেন, ‘কাউন্সিলের প্রস্তুতি দেখতে সব উপ-কমিটির আহ্বায়কদের নিয়ে আমরা পরিদর্শনে এসেছি।’ বিএনপিতে মোট ২৮০০ জন কাউন্সিলর রয়েছে বলেও জানান তিনি।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দলটির স্থায়ী সদস্য কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, আসম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারমম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু,  ডা এজেডএম জাহিদ হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, যুব বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, বিএনপি নেত্রী আফরোজা আব্বাস, শামা ওবায়েদ ও কেন্দ্রীয় নেতা রফিক শিকদার প্রমুখ।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

কাঞ্চনাবাদ ইউনিয়নের ৯০ দশকের ছাত্রলীগ নেতাদের মত বিনিময় সভা... শনিবার, ০২ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  চন্দনাইশ প্রতিনিধি : চন্দনাইশ উপজেলার ১নং কাঞ্চনাবাদ ইউনিয়নের ৯০ দশকের ত্যাগী ও পরিচ্ছন্ন ছাত্রলীগ নে...
আওয়ামীলীগ পেয়েছে ৩৭২, বিএনপি ৫৮, স্বতন্ত্র ১০৫ টিতে জয়ী... ইউপি নির্বাচন দ্বিতীয় ধাপ নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ০১ এপ্রিল ২০১৬  শুক্রবার  ২০:০৫ ঘন্টা চট্টগ্রাম : ইউনিয়ন পরিষদের দ্...
চট্টগ্রামের ৩০ ইউপি নির্বাচনের মধ্যো ২৮টিতেই বিএনপির বর্জন... চট্টগ্রাম সংবাদ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ৩১-০৩-২০১৬  বৃহস্পতিবার ১৮:৩৫ ঘন্টা চট্টগ্রাম : ভোট কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই ও এজেন...
নেতা হবে তার নিজ যোগ্যতায় : যুবলীগ চেয়ারম্যান... নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট : ৩১-০৩-২০১৬   বৃহস্পতিবার  ১৬:৪৫ ঘন্টা নেতা হবে তার নিজ যোগ্যতায় : যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ...
প্রার্থী নিজেই ভোট দিতে পারেনি, পারেনি পরিবারও... জেলা সংবাদদাতা, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট : ৩১-০৩-২০১৬  বৃহস্পতিবার  ১৬:২০ ঘন্টা ভোটার তালিকা নরসিংদী : কেন্দ্র দখল করে ভোট জালিয়াতির মুখে নর...



Leave a Reply