সীতাকুন্ডে জাহাজের পুরাতন মালামাল বিক্রির মার্কেটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০১৬  ১৯:২৪ ঘন্টা

নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম

সীতাকুন্ডে জাহাজের পুরাতন মালামাল বিক্রির মার্কেটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

চট্টগ্রাম : সীতাকুন্ড উপজেলার মাদামবিবির হাট এলাকায় পুরাতন জাহাজের মালামাল বিক্রির একটি মার্কেটে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিন তলার বিশিষ্ট এ মার্কেটে মেরিন ইন্স্যটুমেন্ট এবং ফায়ার সরঞ্জামাদীসহ পুরাতন জাহাজের বিভিন্ন মালামালের শো-রুম এবং গুদাম ছিল।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ অগ্নিকান্ডের সুত্রপাত হয়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে হওয়ায় মার্কেটটিতে সৃষ্ট অগ্নিকান্ডের সময় সড়কে অন্তত ২ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকাতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফায়ার সার্ভিসের দুইটি ষ্টেশন থেকে ৭টি গাড়ি এবং নৌ বাহিনীর একটি গাড়ী প্রায় দুই ঘন্টা চেষ্টার পর সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার বিকালে উপজেলার ভাটিয়ারীর কাছে মাদামবিবির হাট সোনারগাঁ পেট্টোল পাম্পের পাশে, মহিউদ্দিন মার্কেটে আগুন লাগে। জনৈক আবছার এর মালিকানাধীন মহিউদ্দিন মার্কেটটি পুরো ৩ তলা ভবন জুড়ে রয়েছে পুরাতন জাহাজের ইলেকট্রিক, ফায়ার এবং মেরিন ডিপার্টমেন্টের বিভিন্ন মালামালের দোকান শো-রুম এবং গুদাম। বিকেল সাড়ে ৫টার দিকে একটি লাইফ জ্যাকেট লাগা আগুন নিভাতে গিয়ে ফায়ার ইন্স্যটুমেন্ট থেকে আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পার্শ্ববর্তী নেভী’র বেইস ষ্টেশন থেকে একটি গাড়ি এবং সীতাকুন্ডের কুমিরা ষ্টেশন এবং নগরীর আগ্রাবাদ ষ্টেশন থেকে ৭টি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

এদিকে আগুন লাগার কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়। মহাসড়কে বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দুই ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. কামাল উদ্দিন জানান, দুই ঘন্টা চেষ্টার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। মহিউদ্দিন মার্কেটের বেশীর ভাগ দোকান এবং গুদাম পুড়ে গেছে। তবে এখনো ক্ষয়ক্ষতি নির্ণয় করা সম্ভব হয়নি। স্থানীয় ব্যবসায়িরা দাবী করেন আগুনে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

নগরীকে আলোকিত করার লক্ষে কানাডার সোলার ভ্যাটেজ কোম্পানীর সাথে মেয়রের বৈঠক... শনিবার, ০২ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম চট্টগ্রাম : সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন এর সাথে সাক্ষাত করেছে কানাডার সোলার ভ্যাটেজ কোম্...
সোহেল হত্যার বিচার ও উপাচার্যকে নিয়ে মিথ্যাচার বন্ধের দাবীতে প্রিমিয়ারের শিক্ষার্থীদের মানববন্ধন... শুক্রবার, ০১ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম মিথুন বিশ্বাস, চট্রগ্রাম : গত ২৯ শে মার্চ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের দামপাড়াস্থ ব্যবসা প্রশাসন অনু...
‘নিজ গ্রুপের অন্তর্কোন্দলেই সোহেল খু’, প্রকাশিত সংবাদের প্রতিবাদ... প্রকাশিত সংবাদের প্রতিবাদ নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট : ০১ এপ্রিল ২০১৬    শুক্রবার  ১৭:২৬ ঘণ্টা চট্টগ্রাম : গত বুধবার  (৩০ মার্চ...
মানুষের ভোগান্তি কমাতে চায় সেবার মানসিকতায়... রাশেদুল করিম, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট :  ০১ এপ্রিল ২০১৬    শুক্রবার   ১৭:২৯ ঘণ্টা চট্টগ্রাম ঃ চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেছেন...
সিইউজে নির্বাচনে সভাপতি রিয়াজ এবং সম্পাদক মো: আলী নির্বাচিত... সিটিজিবার্তা২৪ডটকম রিয়াজ হায়দার চৌধুরী ও মোঃ আলী চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) নির্বাচনে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক নির...



Leave a Reply