তুরস্ক-ইইউ শরণার্থী ফেরতের বিতর্কিত চুক্তি

শুক্রবার, ১৮ মার্চ ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

তুরস্ক-ইইউ শরণার্থী ফেরতের বিতর্কিত চুক্তি স্বাক্ষর

তুরস্ক-ইইউ শরণার্থী ফেরতের বিতর্কিত চুক্তি স্বাক্ষর।

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের সঙ্গে শেষ পর্যন্ত শরণার্থী ইস্যুতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বিতর্কিত চুক্তিতে স্বাক্ষর করেছে।

শুক্রবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলেসে বিতর্কিত এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।

মধ্যপ্রাচ্যে চরমপন্থী সংগঠন ইসলামিক স্টেটের উত্থান, পশ্চিমা হস্তক্ষেপ ও সিরিয়ায় গৃহযুদ্ধের কারণে প্রতিদিনই হাজার হাজার শরণার্থী ইউরোপে প্রবেশের চেষ্টা করছে। এদের মধ্যে বড় একটি অংশ তুরস্ক হয়ে গ্রিসের বিভিন্ন দ্বীপে যাচ্ছে। সেখান থেকে তারা পশ্চিম ইউরোপে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। শরণার্থীদের অবাধ প্রবাহ বন্ধ করতে এর আগে তুরস্কের সঙ্গে কয়েক দফায় বৈঠকে বসেছিল ইউরোপীয় ইউনিয়ন। সর্বশেষ গত মাসে এক বৈঠকে আর্থিক অনুদান ও শেনজেন অঞ্চলে তুর্কিদের ভিসামুক্ত প্রবেশাধিকারের শর্তে তুরস্ক দিয়ে প্রবেশ করা শরণার্থীদের ফেরত নেওয়ার প্রস্তাব দিয়েছিল আঙ্কারা।

শুক্রবার পুরনো সেই প্রস্তাবটির বিষয়েইে আলোচনা হয়। ইউরোপীয় ইউনিয়নের ২৮টি দেশ তুরস্কের শর্ত শেষ পর্যন্ত মেনে নিয়েছে। নতুন এই পরিকল্পনার আওতায় তুরস্ক হয়ে গ্রিসে প্রবেশ করা শরণার্থীদের ফেরত পাঠানো হবে। তবে ফেরত পাঠানোর তালিকায় কোনো সিরীয় শরণার্থীকে রাখা হবে না। প্রস্তাবনা অনুযায়ী, প্রতি একজন অ-সিরীয় শরণার্থীকে তুরস্কে ফেরত পাঠানোর বিনিময়ে একজন করে সিরীয় শরাণার্থীকে ইউরোপে প্রবেশাধিকার দেওয়া হবে। আগামী ২০ মার্চ থেকে এ চুক্তি কার্যকর হবে।

চেক প্রধানমন্ত্রী বহুস্লাভ সবোতকা বলেন, তুরস্ক চুক্তিটির অনুমোদন দিয়েছে। তুরস্ক থেকে যতো অবৈধ শরণার্থী আসবে তাদেরকে ২০ মার্চ থেকে ফেরত পাঠানো হবে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

সুচি’র বিরোধীতায় সংসদের সামরিক সদস্যরা... আন্তর্জাতিক ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট : ০১ এপ্রিল ২০১৬   শুক্রবার  ২২:০৭ ঘণ্টা সংসদের সামরিক সদস্যদের বিরোধীতা সত্ত্বেও মিয়ানমারের সংসদ...
গুগলের ‘এপ্রিল ফুলে’ চাকরি হারালো অনেকে... বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট :  ০১ এপ্রিল ২০১৬    শুক্রবার   ২১:২০ ঘণ্টা চট্টগ্রাম : পহেলা এপ্রিলে চালু হওয়া ‘মাইক ড্র...
মানুষের ভোগান্তি কমাতে চায় সেবার মানসিকতায়... রাশেদুল করিম, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট :  ০১ এপ্রিল ২০১৬    শুক্রবার   ১৭:২৯ ঘণ্টা চট্টগ্রাম ঃ চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেছেন...
নাসির ইস্যুতে মুখ খুললেন পাপন খেলা ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট :  ০১ এপ্রিল ২০১৬   শুক্রবার   ১৯:৫৫ ঘণ্টা নাজমুল হাসান পাপন ও নাসির হোসেন ‘খেলার বিষয়ে নাসির কেন জানি...
আওয়ামীলীগ পেয়েছে ৩৭২, বিএনপি ৫৮, স্বতন্ত্র ১০৫ টিতে জয়ী... ইউপি নির্বাচন দ্বিতীয় ধাপ নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ০১ এপ্রিল ২০১৬  শুক্রবার  ২০:০৫ ঘন্টা চট্টগ্রাম : ইউনিয়ন পরিষদের দ্...



Leave a Reply