বিএনপিকে রাজনৈতিক সংগঠন নয়, সন্ত্রাসী দল হিসেবে দেখছেন আওয়ামী লীগ

শুক্রবার, ১৮ মার্চ ২০১৬

imageসিটিজিবার্তা২৪ডটকম : বিএনপির কাউন্সিলে আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদককে আমন্ত্রণ জানালো হলেও দলটির পক্ষ থেকে কেউ সম্মেলনে যাচ্ছেন না বলে জানিয়েছে ক্ষমতাসীন দলের নেতারা।
২০০৯ সালে বিএনপির ৫ম জাতীয় কাউন্সিলে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা অসীম কুমার উকিলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন।

তবে বিএনপির ৬ষ্ঠ জাতীয় কাউন্সিলে আওয়ামী লীগের কোনো প্রতিনিধি দল যাচ্ছে না।
বিএনপির কাউন্সিলে প্রতিনিধি দল না পাঠানোর পক্ষে যুক্তি তুলে ধরে দলটির শীর্ষ নেতারা বলেছেন, ‘যে দলটি ক্ষমতার লোভে দেশজুড়ে নাশকতা চালিয়ে মানুষ হত্যা করে, তাদের সঙ্গে কোনো ধরনের সমঝোতা হতে পারে না। তাদের কাউন্সিলেও যাওয়ার প্রশ্ন উঠে না।’

দলের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা বলেন, ‘গত ৫ম জাতীয় কাউন্সিলে বিএনপিকে রাজনৈতিক দল হিসেবে মনে করে তাদের প্রতিনিধি দল পাঠানো হয়েছিল। এবার বিএনপিকে রাজনৈতিক সংগঠন নয়, সন্ত্রাসী দল হিসেবে দেখছেন তারা। তাই বিএনপির কাউন্সিলে আওয়ামী লীগের পক্ষের কোনো প্রতিনিধি পাঠাবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এদিকে, গত বুধবার বিএনপির একটি প্রতিনিধি দল শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে গিয়ে আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানান।

এ সম্পর্কে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘জ্বালা-পোড়াও-নাশকতার সঙ্গে জড়িত এমন একটি সংগঠনের কাউন্সিলে আওয়ামী লীগ যেতে পারে না। ইতোমধ্যে তাদের দুটি শীর্ষ পদেই মামলার আসামি নির্বাচিত হয়েছেন। এখন কাউন্সিলের নামে তামাশা হবে। এই তামাশা দেখার জন্য তাদের প্রতিনিধি দলের যাওয়ার দরকার আছে বলে মনে করি না।’

দলটির দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘বিএনপির কাউন্সিলে আমাদের দল থেকে কারোর যাওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে আপনারা জানতে পারবেন।’

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

কাঞ্চনাবাদ ইউনিয়নের ৯০ দশকের ছাত্রলীগ নেতাদের মত বিনিময় সভা... শনিবার, ০২ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  চন্দনাইশ প্রতিনিধি : চন্দনাইশ উপজেলার ১নং কাঞ্চনাবাদ ইউনিয়নের ৯০ দশকের ত্যাগী ও পরিচ্ছন্ন ছাত্রলীগ নে...
আওয়ামীলীগ পেয়েছে ৩৭২, বিএনপি ৫৮, স্বতন্ত্র ১০৫ টিতে জয়ী... ইউপি নির্বাচন দ্বিতীয় ধাপ নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ০১ এপ্রিল ২০১৬  শুক্রবার  ২০:০৫ ঘন্টা চট্টগ্রাম : ইউনিয়ন পরিষদের দ্...
চট্টগ্রামের ৩০ ইউপি নির্বাচনের মধ্যো ২৮টিতেই বিএনপির বর্জন... চট্টগ্রাম সংবাদ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ৩১-০৩-২০১৬  বৃহস্পতিবার ১৮:৩৫ ঘন্টা চট্টগ্রাম : ভোট কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই ও এজেন...
নেতা হবে তার নিজ যোগ্যতায় : যুবলীগ চেয়ারম্যান... নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট : ৩১-০৩-২০১৬   বৃহস্পতিবার  ১৬:৪৫ ঘন্টা নেতা হবে তার নিজ যোগ্যতায় : যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ...
প্রার্থী নিজেই ভোট দিতে পারেনি, পারেনি পরিবারও... জেলা সংবাদদাতা, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট : ৩১-০৩-২০১৬  বৃহস্পতিবার  ১৬:২০ ঘন্টা ভোটার তালিকা নরসিংদী : কেন্দ্র দখল করে ভোট জালিয়াতির মুখে নর...



Leave a Reply