আওয়ামী লীগের সম্মেলনের তারিখ পেছানোর সম্ভাবনা রয়েছে

রবিবার, ২০ মার্চ ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

imageরোববার (২০ মার্চ) দলের কার্যনির্বাহী সংসদের সভায় তারিখ পিছিয়ে দেওয়া হতে পারে। আগামী ২৮ মার্চ সম্মেলনের দিন নির্ধারণ করা হয়েছিলো। কিন্তু ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের কারণে এ সম্মেলন পেছানোর সম্ভাবনা রয়েছে।
২৮ মার্চ থেকে পেছানো হলে এপ্রিলের প্রথম সপ্তাহে সম্মেলনের তারিখ নির্ধারণ করা হতে পারে। আর সেটা সম্ভব না হলে সেপ্টেম্বর-অক্টোবরের দিকে সম্মেলন চলে যেতে পারে বলে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে।
এর আগে এক দফা সম্মেলনের সময় পেছানো হয়েছে। গত বছরের ডিসেম্বরে জাতীয় কাউন্সিল করার সিদ্ধান্ত হয়েছিলো। ৩০ ডিসেম্বরের পৌরসভা নির্বাচনের কারণে তখন কাউন্সিল করা সম্ভব হয়নি। পরে গত ০৯ জানুয়ারি দলের কার্যনির্বাহী সংসদের সভায় ২৮ মার্চ সম্মেলনের সিদ্ধান্ত নেওয়া হয়।
কিন্তু মার্চের শেষদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুই ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে আগামী ২২ মার্চ ৭৩৮টি এবং ৩১ মার্চ দ্বিতীয় ধাপে ৬৮৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
এবারই প্রথমবারের মতো ইউনিয়ন পরিষদে দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় নির্বাচনী প্রচার-প্রচারণায় অনেকটা জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। ফলে দলের কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা এ নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েছেন। এ পরিস্থিতিতে নির্বাচনের গুরুত্ব বিবেচনা করে আওয়ামী লীগের নীতিনির্ধারকরা সম্মেলন পিছিয়ে দেওয়ার চিন্তা-ভাবনা করছেন বলে দলের একাধিক সূত্র জানিয়েছে।
রোববার কার্যনির্বাহী সংসদের সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেনিন এ বিষয়ে বলেন, রোববার কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হবে। সেখানেই নির্ধারণ করা হবে, সম্মেলন ঘোষিত সময়ে হবে কি-না। তবে যেহেতু পেছানোর একটা কথা উঠেছে, সেহেতু আলোচনা হতে পারে। সিদ্ধান্ত সেখানেই হবে। সভার এজেন্ডায় সম্মেলনের প্রস্তুতি আছে।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম বলেন, সম্মেলন পেছানোর সম্ভাবনা রয়েছে। পূর্বনির্ধারিত ২৮ মার্চ থেকে পিছিয়ে এপ্রিলে যেতে পারে। এপ্রিলে না হলে সেপ্টেম্বর-অক্টোবরে সম্মেলন চলে যেতে পারে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

কাঞ্চনাবাদ ইউনিয়নের ৯০ দশকের ছাত্রলীগ নেতাদের মত বিনিময় সভা... শনিবার, ০২ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  চন্দনাইশ প্রতিনিধি : চন্দনাইশ উপজেলার ১নং কাঞ্চনাবাদ ইউনিয়নের ৯০ দশকের ত্যাগী ও পরিচ্ছন্ন ছাত্রলীগ নে...
আওয়ামীলীগ পেয়েছে ৩৭২, বিএনপি ৫৮, স্বতন্ত্র ১০৫ টিতে জয়ী... ইউপি নির্বাচন দ্বিতীয় ধাপ নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ০১ এপ্রিল ২০১৬  শুক্রবার  ২০:০৫ ঘন্টা চট্টগ্রাম : ইউনিয়ন পরিষদের দ্...
চট্টগ্রামের ৩০ ইউপি নির্বাচনের মধ্যো ২৮টিতেই বিএনপির বর্জন... চট্টগ্রাম সংবাদ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ৩১-০৩-২০১৬  বৃহস্পতিবার ১৮:৩৫ ঘন্টা চট্টগ্রাম : ভোট কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই ও এজেন...
নেতা হবে তার নিজ যোগ্যতায় : যুবলীগ চেয়ারম্যান... নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট : ৩১-০৩-২০১৬   বৃহস্পতিবার  ১৬:৪৫ ঘন্টা নেতা হবে তার নিজ যোগ্যতায় : যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ...
প্রার্থী নিজেই ভোট দিতে পারেনি, পারেনি পরিবারও... জেলা সংবাদদাতা, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট : ৩১-০৩-২০১৬  বৃহস্পতিবার  ১৬:২০ ঘন্টা ভোটার তালিকা নরসিংদী : কেন্দ্র দখল করে ভোট জালিয়াতির মুখে নর...



Leave a Reply