ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর পৌরসভা নির্বাচন বর্জন

রবিবার, ২০ মার্চ ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

imageব্রাহ্মণবাড়িয়ায়া: ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাফিজুর রহমান মোল্লা কচি পৌরসভা নির্বাচন বর্জন করেছেন।

আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর সমর্থকরা ৪৮টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৩টি কেন্দ্র দখল করে ব্যাপক ভোট কারচুপি করেছে। এছাড়া বেশ কিছু কেন্দ্র থেকে বিএনপি এজেন্টদের বের করে দেয়ারও অভিযোগ করেন তিনি।

এ সময় হাফিজুর রহমান মোল্লা কচি নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের দাবিও জানান।

সংবাদ সম্মেলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খালেদ মাহবুব শ্যামল, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খোকন, দফতর সম্পাদক মো. মমিনুল হক প্রমুখ।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

কাঞ্চনাবাদ ইউনিয়নের ৯০ দশকের ছাত্রলীগ নেতাদের মত বিনিময় সভা... শনিবার, ০২ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  চন্দনাইশ প্রতিনিধি : চন্দনাইশ উপজেলার ১নং কাঞ্চনাবাদ ইউনিয়নের ৯০ দশকের ত্যাগী ও পরিচ্ছন্ন ছাত্রলীগ নে...
আওয়ামীলীগ পেয়েছে ৩৭২, বিএনপি ৫৮, স্বতন্ত্র ১০৫ টিতে জয়ী... ইউপি নির্বাচন দ্বিতীয় ধাপ নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ০১ এপ্রিল ২০১৬  শুক্রবার  ২০:০৫ ঘন্টা চট্টগ্রাম : ইউনিয়ন পরিষদের দ্...
চট্টগ্রামের ৩০ ইউপি নির্বাচনের মধ্যো ২৮টিতেই বিএনপির বর্জন... চট্টগ্রাম সংবাদ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ৩১-০৩-২০১৬  বৃহস্পতিবার ১৮:৩৫ ঘন্টা চট্টগ্রাম : ভোট কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই ও এজেন...
নেতা হবে তার নিজ যোগ্যতায় : যুবলীগ চেয়ারম্যান... নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট : ৩১-০৩-২০১৬   বৃহস্পতিবার  ১৬:৪৫ ঘন্টা নেতা হবে তার নিজ যোগ্যতায় : যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ...
প্রার্থী নিজেই ভোট দিতে পারেনি, পারেনি পরিবারও... জেলা সংবাদদাতা, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট : ৩১-০৩-২০১৬  বৃহস্পতিবার  ১৬:২০ ঘন্টা ভোটার তালিকা নরসিংদী : কেন্দ্র দখল করে ভোট জালিয়াতির মুখে নর...



Leave a Reply