মঙ্গলবার , ২২মার্চ ২০১৬
লাইফ স্টাইল ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম…
সবসময় ঘরের মধ্যে থাকার ব্যাপারটা বাজে অভ্যাসে পরিনত হয়ে যায়। এখানে আপনি যেমনই থাকেন নিজের স্বাচ্ছন্দ্য নিয়েই থাকবেন। আবার সেই স্বাচ্ছন্দ্যের জীবনটা একগুঁয়েমিতে পরিণত হয়ে যায়। সেই একগুঁয়েমি বিরক্তিকর সমস্যা কাটিয়ে উঠতে আপনি বসন্তের এই দিনে দুই-তিন দিনের ভ্রমনে বেড়িয়ে আসতে পারেন। ভ্রমনে ঘুরতে যাচ্ছেন কিন্তু বাইরে কোথাও বেড়াতে গেলে শরীরের প্রতি বিশেষ যত্ন নেয়া কিন্তু প্রয়োজন। কারন আপনি যাচ্ছেন অচেনা জায়গায়, সেখানে আপনার অপরিচিত বিছানা, নিজের আরামদায়ক লাইপের প্রতিকূল পরিস্থিতি, খাবারের ভিন্নতা, ভিন্ন আবহাওয়া ইত্যাদি কারণে শরীর অসুস্থ হয়ে পড়তে পারে। তাতে দেখা গেল ভ্রমনের আনন্দ পুরোটায় মাটি হয়ে গেল। আবার যে জায়গায় যাচ্ছেন, সেখানে সব ধরনের সুবিধা পাবেন, সেইটারো কোন ভরসা নেই। তাই সুস্থ সুন্দরভাবে ভ্রমনের আনন্দ উপভোগের জন্য ব্যবস্থা রাখতে হবে আগে থেকেই।
খুঁটিনাটি খোঁজখরব
যেখানে বেড়াতে যাবেন, সে জায়গা সম্পর্কে সবকিছু জেনে নিন। সেখানকার চিকিৎসার সুযোগ সুবিধা, হাসপাতালের দূরত্ব, আশেপাশে প্রয়োজনীয় জিনিস পাওয়ার ব্যবস্থা সম্পর্কে সব খুঁটিনাটি খোঁজ রাখা ভালো। আগে থেকেই জেনে নিলে প্রয়োজনে কাজে আসবে।
পরিষ্কার পরিছন্নতা
নিজেকে পরিষ্কার পরিছন্ন রাখা, রোগ জীবাণুর হাত থেকে বাঁচার অন্যতম উপায়। হাতের কাছে সবসময় হ্যান্ড-স্যানিটাইজার ও সাবান রাখুন। বিশেষ করে পেটের অসুখ থেকে বাঁচতে এই ব্যবস্থা বিশেষভাবে কাজে দেবে।
সঠিক খাবার

