বুধবার, ২৩ মার্চ ২০১৬ ০৩:২৩ ঘন্টা
আপনি ইয়াবার টাকায় এমপি , আমি শ্রম ও মেধা দিয়ে ছাত্রলীগ সভাপতি
সিটিজিবার্তা২৪ডটকম : মাননীয় সাংসদ বদি আপনি ইয়াবা ব্যবসা করে টাকা কামিয়েছেন, এমপি হয়েছেন….. আর আমি ইয়াবা স্পর্শ না করে, শ্রম ও মেধা দিয়ে কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি হয়েছি|
টেকনাফ ইউপি নির্বাচনে গোপনে দলীয় প্রার্থদের বিরুদ্ধতা করায় উখিয়া-টেকনাফ এর সংসদসদস্য আবদুর রহমান বদিকে উদ্দেশ্য করে কক্সবাজার জেলা ছাত্রলীগ সভাপতি ইশতিয়াক আহমেদ জয় তার নিজের ব্যবহারিত ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেছেন|
তিনি তার স্ট্যাটাসে এমপি আবদুর রহমান বদি কে দলের জন্য বিষফোঁড়া উল্লেখ করে লিখেন, আমি দল ও নেত্রীর আস্থাবান এবং আমাকে হুমকি দিবেন না তাহলে এমন পরিস্থিতি হবে যা আপনার চিন্তা করতে পারবেননা|
জয় আরো লিখেন, আমাদের রক্ত ঘাম হয়ে ঝরে দলের জন্য, দেশের জন্য, আমরা সমুদ্রের জলে ভেসে আসি নাই|
উল্লেখ্য, টেকনাফে অনুষ্ঠিত ৪ ইউপি নির্বাচনে, সদর ইউপি, সাবরাং ও সেন্টমার্টিনে আ’লীগের নৌকার প্রার্থীদের বিজয়ী করতে জেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক টেকনাফে নির্বাচনী এলাকায় অবস্থান করেন|জেলা নেতৃবৃন্দ এবং ছাত্রলীগের নেতাকর্মীদের সকল প্রচেষ্টার পরেও আওয়ামীলীগের মনোনিত প্রার্থীদের পরাজয়ের কারন হিসেবে সাংসদ আবদুর রহমান বদি বিদ্রোহীদেরকে গোপনে তার ক্ষমতার প্রভাব বিস্তারের মাধ্যমে পরাজিত করিয়েছেন এমন অভিযোগ পরাজিত প্রার্থী ও জেলা নেতৃবৃন্দদের|
নিচে সিটিজিবার্তা২৪ডটকম এর পাঠকদের জন্য কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইসতিয়াক আহমেদ জয় এর স্ট্যাটাসটি হুবহু দেওয়া হলো :
মাননীয় সাংসদ বদি, হ্যাঁ আপনাকেই বলছি.... আপনি ইয়াবা ব্যবসা করে টাকা কামিয়েছেন, এমপি হয়েছেন..... আর আমি ইয়াবা স্পর্শ না করে, শ্রম ও মেধা দিয়ে কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি হয়েছি। আপনি দলের জন্য বিষফোঁড়া, আমি দল ও নেত্রীর আস্থাবান।
আমাকে হুমকি দিবেন না, তাহলে এমন অনেক কিছুই হবে যা আপনি ভাবেন নাই আগে। আমাদের রক্ত ঘাম হয়ে ঝরে দলের জন্য, দেশের জন্য। আমরা কিন্তু সমুদ্রের জলে ভেসে আসি নাই।
কেবল টেকনাফ থেকে বাসায় আসলাম, বাকী কথা পরে বলবো… অপেক্ষায় থাকেন।

