ভারতের কাছে ১ রানে হেরে টাইগারদের বিশ্বকাপ থেকে বিদায়

বুধবার, ২৩ মার্চ ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

মুখোমুখি বাংলাদেশ-ভারত

বেঙ্গালুরুতে ভারত ও বাংলাদেশের মধ্যকার বিশ্বকাপের তৃতীয় ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে ভারত।

১৪৭ রানের জবাবে ব্যাট করতে নামে দুই ওপেনার তামিম ইকবাল ও মোহাম্মাদ মিথুন। শুরুটা ভালই করে দলে ফেরা নিয়মিত ওপেনার তামিম ইকবাল।

আশিস নেহরার করা ওভারে রান তুলে নেন তিনি। বুমরার করা দ্বিতীয় ওভারে দেখেশুনে খেলে যান দুই ওপেনার তামিম-মিথুন। তৃতীয় ওভারে ভারতের ফ্রন্ট লাইন বোলার আশ্বিনকে বল তুলে দেন ধোনী। নিরাশ না করে মিথুনের নিজের প্রথম শিকারে পরিনত করেন তিনি।

মিথুনের বিদায়ে ক্রিজে আসেন ইনফর্ম সাব্বির রহমান। উইকেট হারালেও তামিম-সাব্বির স্ট্রাইক রোটেট করে দলের স্কোর বোর্ড সচল রাখেন। পঞ্চম ওভারে আশ্বিনের বলে তামিমের সহজ ক্যাচ ছাড়েন বুমরাহ। একই ওভারের শেষ বলে মিড উইকেটের উপর দিয়ে বিশাল ছয় হাঁকান সাব্বির।

পাওয়ারপ্লে শেষে ওভার তামিমের ক্যাচ মিস করার মাশুল দিতে হয় বুমরাহকে। একই ওভারে ১৬ রান তুলে নেন তামিম। বাংলাদেশের রান তখন ৪৫। সপ্তম ওভারে বাংলাদেশের রান অর্ধশত পার হয়।

তামিম-সাব্বিরের ব্যাটে ভালোই যাচ্ছিলো বাংলাদেশ। কিন্তু অষ্টম ওভারে জাদেজার কুইকার বলে ডাউন দ্যা উইকেটে এসে মারতে গিয়ে স্ট্যাম্পিংয়ের শিকার হন তামিম। ৩২ বলে ৩৫ রান করে আউট হন তিনি।

তামিমের বিদায়ে ক্রিজে আসেন সাকিব আল হাসান। অপরপ্রান্ত থেকে ভালই খেলছিল সাব্বির। কিন্তু নবম ওভারে রায়নার বলে ২৬ রানে দুর্ভাগ্যজনক ভাবে স্ট্যাম্পিংয়ের শিকার হন সাব্বির।

সাব্বির আউট হলে সবাইকে অবাক করে ক্রিজে আসেন অধিনায়ক মাশরাফি মুর্তজা। নেমেই রায়নার বলে বিশাল ছয় হাঁকান তিনি। ১০ ওভার শেষে বাংলাদেশের রান দাঁড়ায় ৭৭ রান ৩ উইকেটের বিনিময়ে।

অপরপ্রান্ত থেকে সাকিব নিয়ন্ত্রিত ব্যাটিং করে যান। কিন্তু জাদেজার বলে অল্পতেই বোল্ড হয়ে ফিরে যান মাশরাফি। একই ওভারে প্রান্ত বদল করে স্ট্রাইকে ফিরেই মিড উইকেট বাউন্ডারিতে ছয় হাঁকান সাকিব।

কিন্তু ১৩তম ওভারে আশ্বিনের শেষ ওভারে স্লিপে ক্যাচ দিয়ে ফিরেন সাকিব। ১৫ বলে ২২ রান করে বাংলাদেশি সমর্থকদের হতাশ করে আউট হন তিনি। সাকিবের আউটে ক্রিজে নামের সৌম্য। পরবর্তীতে রিয়াদ-সৌম্যর ব্যাটে ভর করে দলের রান শত রানে পৌঁছায়।

ইনিংসের ১৫তম ওভারে বাংলাদেশ দলের রান দাঁড়ায় ১০৪ রান ৫ উইকেটের বিনিময়ে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

ভারতের মাটিতে আফ্রিদি অহেতুক বিতর্কে জড়িয়েছে... শনিবার, ০২ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  স্পোর্টস ডেস্ক : পাকিস্তান টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদি একজন অদূরদর্শী ক্রিকেটার। সেই সঙ্গে দলীয় ...
সুচি’র বিরোধীতায় সংসদের সামরিক সদস্যরা... আন্তর্জাতিক ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট : ০১ এপ্রিল ২০১৬   শুক্রবার  ২২:০৭ ঘণ্টা সংসদের সামরিক সদস্যদের বিরোধীতা সত্ত্বেও মিয়ানমারের সংসদ...
গুগলের ‘এপ্রিল ফুলে’ চাকরি হারালো অনেকে... বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট :  ০১ এপ্রিল ২০১৬    শুক্রবার   ২১:২০ ঘণ্টা চট্টগ্রাম : পহেলা এপ্রিলে চালু হওয়া ‘মাইক ড্র...
মানুষের ভোগান্তি কমাতে চায় সেবার মানসিকতায়... রাশেদুল করিম, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট :  ০১ এপ্রিল ২০১৬    শুক্রবার   ১৭:২৯ ঘণ্টা চট্টগ্রাম ঃ চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেছেন...
নাসির ইস্যুতে মুখ খুললেন পাপন খেলা ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট :  ০১ এপ্রিল ২০১৬   শুক্রবার   ১৯:৫৫ ঘণ্টা নাজমুল হাসান পাপন ও নাসির হোসেন ‘খেলার বিষয়ে নাসির কেন জানি...



Leave a Reply