তনু ধর্ষন-হত্যা: উত্তাল কুমিল্লার কান্দির পাড়

বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০১৬

tono1সিটিজিবার্তা২৪ডটকম : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে ধর্ষণ করে হত্যার প্রতিবাদে কুমিল্লার কান্দিরপাড়ে অবস্থান নিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল ৯টায় ভিক্টোরিয়া কলেজ থেকে তনুর সহপাঠিরা একটি মিছিল বের করে। পরে সকাল সাড়ে ১০টা থেকে কান্দির পাড়ে অবস্থান নেয় আন্দোলনের কর্মীরা।

ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সহ-সাংগঠনিক সম্পাদক ও আন্দোলনের অন্যতম সংগঠক রিপন চৌধুরী আপন বলেন, ‘আমরা তনু হত্যার বিচার চাই। আমাদের বন্ধু-সহপাঠি সোহাগী জাহান তনু হত্যার ঘটনায় আজকে সারা দেশে বিক্ষোভ হচ্ছে। কুমিল্লার সর্বস্তরের মানুষ এই আন্দোলনে অংশ নিচ্ছে। কান্দির পাড়ে আমরা বিক্ষোভ করছি। এতে অংশ নিচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সরকারী কলেজের বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা। এছাড়া কুমিল্লার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরাও রয়েছে এই আন্দোলনে’।

এর আগে আন্দোলনরত শিক্ষার্থীরা বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বিশ্বরোড মোড় দেড় ঘন্টা অবরোধ করে রাখে। এরই মধ্যে এই ঘটনায় সম্মিলিত সাংস্কৃতিক জোট, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন, সাংস্কৃতিক সংগঠন তনু হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে।

উল্লেখ্য গত রবিবার(২০মার্চ) রাতে কুমিল্লা ময়নামতি সেনানিবাসের অলিপুর এলাকায় একটি কালভার্টের কাছ থেকে পুলিশ নিহত তনুর লাশ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে জানা যায়, ধর্ষণের পর নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

খাগড়াছড়িতে টিআইবির উদ্যোগে পেশাজীবি নারীদের নিয়ে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত... শনিবার, ০২ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  খাগড়াছড়ি প্রতিনিধিঃ সচেতন নাগরিক কমিটি (সনাক) খাগড়াছড়ি’র উদ্যোগে পেশাজীবি নারীদের নিয়ে এক শীর্ষক আলোচ...
দোহাজারীতে বিদেশী নাগরিক সেজে অভিনব পন্থায় বিকাশ দোকানে চুরি... শনিবার, ০২ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  এসএম রাশেদ, চন্দনাইশ প্রতিনিধি : চন্দনাইশ উপজেলার দোহাজারীতে এক বিকাশ দোকানীর কাছ থেকে অভিনব পন্থায় ব...
সোনারগাঁয়ে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১৫... জেলা সংবাদদাতা, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট : ৩১-০৩-২০১৬  বৃহস্পতিবার  ১৯:১৫ ঘন্টা সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ সোনারগা...
আনসার-ভিডিপির পোশাকে ছাত্রলীগ ইউপি নির্বাচন ২০১৬ জেলা প্রতিবেদক, সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম আপডেট : ৩১-৩-২০১৬  বৃহস্পতিবার  ১৮:৩০ ঘন্টা রংপুরে আনসার-ভিডিপির পোশাকে ছাত্রলীগ...
কক্সবাজারে সময় টিভির রিপোর্টার সুজাউদ্দিন রুবেল র‌্যাবের হাতে মারধরের শিকার... সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম আপডেট: ৩১-০৩-২০১৬  বৃহস্পতিবার  ১৭:৪৭ ঘন্টা কক্সবাজার : নির্বাচনী গণ্ডগোলের ফুটেজ নিতে গিয়ে র‌্যাবের হাতে মারধরের...



Leave a Reply