বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
ডেস্ক সংবাদ : বাংলাদেশ পুলিশের ৩২ জন অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিশনাল-ডিআইজি) এবং ১৬ জন উপ-মহাপরিদর্শকে (ডিআইজি) বদলি করে নতুন কর্মস্থলে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রণালয় কর্তৃক জারিকৃত এ সংক্রান্ত একটি আদেশ গণমাধ্যমে পাঠিয়েছে পুলিশ হেড কোয়ার্টার্স।
চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার আবদুল জলিল মণ্ডলকে র্যাবের অতিরিক্ত মহা-পরিচালক পদে বদলীর পর তার স্থলাভিষিক্ত করা হয়েছে রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহারকে।
সিএমপির অতিরিক্ত কমিশনার একেএম শহিদুর রহমান পুলিশ সদর দপ্তরে ডিআইজি পদে পদায়ন ও সিএমপির অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টচার্যকে নিজ জন্মস্থান সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার পদে বদলী করা হয়েছে।
নতুন করে সিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে সিএমপির ট্রাফিক বিভাগের ডিসি হিসেবে কর্মরত সদ্য পদোন্নতি পাওয়া মাসুদ উল হাসান, টাঙ্গাইলের এসপি সালেহ্ মোহাম্মদ তানভীর ও ডিএমপির মাইনুল হাসানকে সিএমপির অতিরিক্ত কমিশনার করা হয়েছে। সিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে এখন থেকে অপরাধ ও অভিযান, ট্রাফিক এবং অর্থ ও প্রশাসন এই তিনটি পদ সৃষ্টি করে নতুন তিনজন অতিরিক্ত কমিশনার হিসেবে পদায়ন করা হবে, তবে মাসুদ উল হাসানকে অর্থ ও প্রশাসন, সালেহ মো. তানভীরকে ট্রাফিক ও মাঈনুল হাসানকে অপরাধ ও অভিযান পদে পদায়নের কথা রয়েছে।
এছাড়া নগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার হিসেবে দায়িত্বরত অতিরিক্ত ডিআইজি কুসুম দেওয়ানকে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি পদে পদায়ন করে সেখানে দায়িত্বরত মাহবুবুর রহমানকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) এ কে এম হাফিজ অাক্তারকেও পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।।
