বীর শহীদের প্রতি সারাদেশের মানুষের শ্রদ্ধা নিবেদন

শনিবার, ২৬ মার্চ ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

26th marchডেস্ক সংবাদ : মহান স্বাধীনতা দিবসে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সারাদেশের মানুষ। দিবসটি উপলক্ষে দেশজুড়ে আয়োজন করা হয় শোভাযাত্রা, আলোচনা সভা, কুচকাওয়াজসহ নানা অনুষ্ঠানের। বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত শিক্ষার্থীদের ডিসপ্লেতে তুলে ধরা হয় মুক্তিযুদ্ধের স্মৃতি।

বগুড়া: বগুড়ায় মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের উদ্বোধনের পর শিক্ষার্থীরা অংশ নেয় কুচকাওয়াজে। পরে, সেখানে প্রদর্শন করা হয় মনোমুগ্ধকর নানা ডিসপ্লে। এতে তুলে ধরা হয় মুক্তিযুদ্ধের স্মৃতি এবং দেশীয় সংস্কৃতি। এর আগে বিজয়স্তম্ভে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

গাইবান্ধা: গাইবান্ধার পৌর পার্কে প্রতীকী মুক্তিযুদ্ধে অংশ নেয় একদল কিশোর। মালিবাড়ি ইউনিয়নের মুর্শিদের বাজার গ্রামের শিক্ষার্থীরা নিজেরাই গেরিলা ও পাকবাহিনী সেজে পার্কের ভেতর ফুটিয়ে তোলে মুক্তিযুদ্ধের অনন্য এক চিত্র। শিশুদের এমন আয়োজনে গর্বিত এলাকাবাসী।

কুড়িগ্রাম: কুড়িগ্রামে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকালে কসরত প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। পরে স্বাধীনতার বিজয়স্তম্ভ চত্বরে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

নোয়াখালী: নোয়াখালীতে শহীদ ভুলু স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুরু হয় দিবসের কর্মসূচি। পরে সেখানে কুচকাওয়াজ ও কসরত প্রদর্শন করে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

পঞ্চগড়: বাংলাদেশী নাগরিক হিসেবে প্রথমবারের মতো মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছেন পঞ্চগড়ের বিলুপ্ত ছিটমহলবাসীরা। এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও খেলাধুলার আয়োজন করা হয়।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জ, যশোর, মাদারীপুর ও চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলায় জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও কুচকাওয়াজসহ নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

খাগড়াছড়িতে টিআইবির উদ্যোগে পেশাজীবি নারীদের নিয়ে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত... শনিবার, ০২ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  খাগড়াছড়ি প্রতিনিধিঃ সচেতন নাগরিক কমিটি (সনাক) খাগড়াছড়ি’র উদ্যোগে পেশাজীবি নারীদের নিয়ে এক শীর্ষক আলোচ...
দোহাজারীতে বিদেশী নাগরিক সেজে অভিনব পন্থায় বিকাশ দোকানে চুরি... শনিবার, ০২ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  এসএম রাশেদ, চন্দনাইশ প্রতিনিধি : চন্দনাইশ উপজেলার দোহাজারীতে এক বিকাশ দোকানীর কাছ থেকে অভিনব পন্থায় ব...
সোনারগাঁয়ে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১৫... জেলা সংবাদদাতা, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট : ৩১-০৩-২০১৬  বৃহস্পতিবার  ১৯:১৫ ঘন্টা সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ সোনারগা...
আনসার-ভিডিপির পোশাকে ছাত্রলীগ ইউপি নির্বাচন ২০১৬ জেলা প্রতিবেদক, সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম আপডেট : ৩১-৩-২০১৬  বৃহস্পতিবার  ১৮:৩০ ঘন্টা রংপুরে আনসার-ভিডিপির পোশাকে ছাত্রলীগ...
কক্সবাজারে সময় টিভির রিপোর্টার সুজাউদ্দিন রুবেল র‌্যাবের হাতে মারধরের শিকার... সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম আপডেট: ৩১-০৩-২০১৬  বৃহস্পতিবার  ১৭:৪৭ ঘন্টা কক্সবাজার : নির্বাচনী গণ্ডগোলের ফুটেজ নিতে গিয়ে র‌্যাবের হাতে মারধরের...



Leave a Reply