হাটহাজারিতে ওহাবী-সুন্নি সংঘর্ষ, আহত ২০

শনিবার, ২৬ মার্চ ২০১৬

নিজস্ব সংবাদদাতা, সিটিজিবার্তা২৪ডটকম

হাটহাজারিতে ওহাবী-সুন্নি সংঘর্ষ, আহত ২০

হাটহাজারি

চট্টগ্রাম : ওয়াজ মাহফিলে দেয়া বক্তব্যকে কেন্দ্র করে হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের দক্ষিন মেখল এলাকায় ওহাবী ও সুন্নি মতাদর্শের সমর্থকদের মধ্যে ব্যপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার রাত ১০টা থেকে প্রায় দুই ঘন্টা ধরে এ সংঘর্ষ চলে। পুলিশ এসে সংঘর্ষ থামালেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

মেখল ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস উদ্দিন বলেন, ‘দক্ষিন মেখলে “ফওজিয়া সম্মেলন সংস্থা” নামে একটি সংগঠন ওয়াজ মাহফিলের আয়োজন করে। রাত ১০টার দিকে মাহফিলে দেয়া এক বক্তার বক্তব্যকে কেন্দ্র করে সম্মেলনের আয়োজক ওহাবী সমর্থকদের সাথে বিরোধে জড়ায় স্থানীয় সুন্নি মতাদর্শের সমর্থকরা।’

তিনি আরো বলেন, ‘এসময় দু’পক্ষে ইটপাটকেল ছোড়াছুড়িসহ ব্যপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রায় ২০ জন আহত হয়েছেন। পরে হাটহাজারী থেকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। আহতদের স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হচ্ছে। পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে আমরা এলাকায় অবস্থান করছি। এ ঘটনা যাতে আর বাড়তে না পারে তা নিয়ে আমরা সজাগ আছি।’

এদিকে বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী সার্কেলের এএসপি মসিউদৌলাহ বলেছেন, ‘ওয়াজ মাহফিলে দেয়া বক্তব্যকে কেন্দ্র করে দু’পক্ষ সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়েছে। সংঘর্ষে ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন।’

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

নগরীকে আলোকিত করার লক্ষে কানাডার সোলার ভ্যাটেজ কোম্পানীর সাথে মেয়রের বৈঠক... শনিবার, ০২ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম চট্টগ্রাম : সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন এর সাথে সাক্ষাত করেছে কানাডার সোলার ভ্যাটেজ কোম্...
সোহেল হত্যার বিচার ও উপাচার্যকে নিয়ে মিথ্যাচার বন্ধের দাবীতে প্রিমিয়ারের শিক্ষার্থীদের মানববন্ধন... শুক্রবার, ০১ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম মিথুন বিশ্বাস, চট্রগ্রাম : গত ২৯ শে মার্চ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের দামপাড়াস্থ ব্যবসা প্রশাসন অনু...
সুচি’র বিরোধীতায় সংসদের সামরিক সদস্যরা... আন্তর্জাতিক ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট : ০১ এপ্রিল ২০১৬   শুক্রবার  ২২:০৭ ঘণ্টা সংসদের সামরিক সদস্যদের বিরোধীতা সত্ত্বেও মিয়ানমারের সংসদ...
গুগলের ‘এপ্রিল ফুলে’ চাকরি হারালো অনেকে... বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট :  ০১ এপ্রিল ২০১৬    শুক্রবার   ২১:২০ ঘণ্টা চট্টগ্রাম : পহেলা এপ্রিলে চালু হওয়া ‘মাইক ড্র...
‘নিজ গ্রুপের অন্তর্কোন্দলেই সোহেল খু’, প্রকাশিত সংবাদের প্রতিবাদ... প্রকাশিত সংবাদের প্রতিবাদ নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট : ০১ এপ্রিল ২০১৬    শুক্রবার  ১৭:২৬ ঘণ্টা চট্টগ্রাম : গত বুধবার  (৩০ মার্চ...



Leave a Reply