শিরোনাম

                                                                                

চট্রগ্রাম তনু হত্যার বিচারের দাবিতে উত্তাল

রবিবার, ২৭ মার্চ ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম 

tono2নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : বন্দরনগরী চট্টগ্রাম কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ।

রোববার দুপুরের পর থেকে চট্টগ্রামের প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন নগরীর বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রী এবং বিভিন্ন সংগঠনের শত শত তরুণ-তরুণী। বিকেল ৩টা থেকে বিক্ষুব্ধ তরুণ-তরুণীর ভিড় আর মিছিল স্লোগানে উত্তাল হয়ে ওঠে প্রেসক্লাব জামালখান সড়ক এলাকা।

বিকেল ৩টা থেকে মানববন্ধন কর্মসূচি চট্টগ্রামের প্রেসক্লাবের সামনে শুরু হয়ে পুরো জামালখান সড়ক, চেরাগী পাহাড় এবং মোমিন রোড পর্যন্ত ছাড়িয়ে যায়।

‘রুখে দাঁড়াও বাংলাদেশ’ শিরোনামে এই কর্মসূচিতে চট্টগ্রামে সরকারি বেসরকারি বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়, অনলাইন এক্টিভিস্ট সংগঠন, জাগো বাংলাদেশ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের তরুণ-তরুণী এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। বিক্ষোভ আর হাজার হাজার প্রতিবাদী জনতার অবস্থানের কারণে নগরীর চেরাগী পাহাড় থেকে জামালখান সড়ক হয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন-জোনায়েদ নাঈম, ইমরান ইমু, অভিক রায়, মোহাম্মদ ইউসুফ, মাসুদুর রহমান, মোমিনুল ইসলাম, আনিন্দ অনিক প্রমুখ।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

এমন ফেসবুক বন্ধু থেকে সাবধান বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম চট্টগ্রাম : নগরীর মোমিন রোডে দিন দুপুরে এক কিশোরীকে চড় থাপ্পড় মেরে ভিডিও করেছে ৫-৬ জন বখাটে যু...
চবি সমাজতত্ত্ব বিভাগের পুনর্মিলনী শুক্রবার... বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজতত্ত্ব বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির ৭ম প...
সোহেলকে নিয়ে রাজনৈতিক হিসেবে-নিকেশ করবেননা : ছাত্রলীগ... সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য রাখছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ সভাপতি ইমরান আহমেদ ইমু চট্টগ্রাম: প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়...
নিজ গ্রুপের অন্তর্কোন্দলেই খুন হয়েছে সোহেল... নিউজ ডেস্ক, সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম আপডেট: ৩০-০৩-২০১৬ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মীর তরিকুল অালমের বিয়েতে সোহেল হত্যাকান্ডে মামলার পা...
সোহেল হত্যাকাণ্ডে, প্রিমিয়ারের গ্রেফতারকৃত ৫ ছাত্র রিমান্ডে... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম আপডেট: ৩০-০৩-২০১৬ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান নিয়ে দুই গ্রুপের মারামারিকে ইস্যু করে পর...



২ thoughts on “চট্রগ্রাম তনু হত্যার বিচারের দাবিতে উত্তাল

Leave a Reply