রবিবার, ২৭ মার্চ ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
চট্রগ্রাম : নগরীতে বেসরকারী টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভির তিন সাংবাদিক দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে আহত হয়েছেন।
চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা থেকে ২০০ গজ দুরে শনিবার (২৬ মার্চ) রাত ১টার দিকে ইস্পাহানি পাহাড় এলাকায় তাদের ওপর হামলা চালানো হয়।
হামলার শিকার সাংবাদিকরা হলেন, বৈশাখী টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন চৌধুরী, টিভি চ্যানেলের এসাইন্টম্যান্ট এডিটর মিটুন মোস্তাফিজ ও ভিডিওপার্সন আহাদুল ইসলাম বাবু।
বৈশাখী টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান ও চট্টগ্রাম প্রেস ক্লাব সাধারন সম্পাদক মো. মহসিন চৌধুরী সিটিজি নিউজকে জানান, খুলশী থানার বিপরীতে ২০০ গজ দুরে ইস্পাহানি কোম্পানীর মালিকানাধীন পাহাড়ে একটি এস্কেবেটর দিয়ে ২০-২৫টি ট্রাক দিয়ে রাতের অন্ধকারে মাটিঁ নিয়ে যাওয়ার সময় তা ভিডিওপার্সন আহাদুল ইসলাম বাবুর নজরে আসে।
তিনি আরো জানান, আহাদুল ইসলাম বাবু অফিসে খবর দিলে চট্টগ্রামে অবস্থানরত এসাইন্টমেন্ট এডিটর মিঠুন মোস্তাফিজকে নিয়ে ঘটনাস্থলে যায়। পাহাড় কাটার চিত্র ধারন করার এক পর্যায়ে গুটি জাফরের অনুসারীরা লাঠি সোটা নিয়ে আমাদের তিন জনের ওপর হামলা চালায়।
“হামলায় ক্যামরাপার্সন আহাদুল ইসলাম বাবু আহত হন, অমি ও মিঠুন মুস্তাফিজের আহত সামান্য, ভিডিও ক্যামেরাটি ভাংচুর করে তারা, উল্লেখ করেন মহসিন চৌধুরী।
মহসিন চৌধুরী জানান, এ ঘটনায় পর রাত আড়াইটার দিকে খুলশী থানায় গিয়ে মামলা করতে চাইলে ওসি নিজাম উদ্দিন আমাদের কোন প্রকার সাহায্য করেনি। ওসিকে বললাম পাহাড় কাটার বিষয়টা আপনাদের আমাদের মিডিয়ার না। অনেক জোরাজুরি’র পর একটি সাধারন ডায়েরী নিয়েছে মাত্র।
এদিকে, খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, সাংবাদিকরা রাতে পাহাড় কাটার দৃশ্য ধারন করতে যাওয়ার সময় পুলিশের জানা ছিলোনা, জানা থাকলে তাদের নিরাপত্তার ব্যবস্থা করা যেতো।”
“হামলার ঘটনায় সাধারন ডায়েরী নেয়া হয়েছে, এরমধ্যে ছবি দেখে এক হামলাকারীকে চিহ্নিত করা হয়েছে, উল্লেখ করেন তিনি।
সুত্র : সিটিজি নিউজ ডটকম
