রোববার, ২৭ মার্চ ২০১৬
সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার জেলা ছাত্রলীগ সভাপতি ইসতিয়াক আহমেদ জয়কে টেকনাফ ২ বিজিবির কোয়াইক্যং চেকপোস্টে অস্ত্র এবং গুলিসহ আটক করেছে এমন খবরের ভিত্তিতে জেলার বিভিন্ন উপজেলার প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন এবং উক্ত গঠনার জন্য উখিয়া-টেকনাফের এমপি আবদুর রহমান বদিকে দায়ী করে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে প্রতিবাদের ঝড় চলছে ছাত্রলীগ নেতাকর্মীদের ।
জানা যায়, আজ রোববার (২৭ মার্চ) দুপুর ১২ টার দিকে টেকনাফ হোয়াইক্যং বিজিবির চেকপোস্টের সামনে একটি গাড়ীর বহর দেখে তাদের চ্যালেঞ্জ করে । এ অবস্থায় একটি সিএনজি অটোরিক্সা থেকে ১টি বিদেশী পিস্তল কয়েক রাউন্ড গুলি ও ২ টি ছুরি উদ্ধার করেন বলে জানান দায়িত্বরত বিজিবি সদস্যরা।
উক্ত গাড়ী বহরে নির্বাচন আচরণ বিধি ভঙ্গের বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ককসবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ জয়কে আটক করে হোয়াইক্যং চেক পোষ্টে বসিয়ে রাখেন। পরে উদ্ধার হওয়া অস্ত্র ইশতিয়াক আহমদ জয়ের গাড়ী থেকে নয় তা নিশ্চিত হওয়ার পর সভাপতি জয় ও তার সাথে থাকা ২জনকে ছেড়ে দেয়া হয়। আটককৃত বাকী ৫ জনকে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে গ্রেপ্তার করে টেকনাফ মডেল থানায় প্রেরণ করেন বিজিবি।
এদিকে কক্সবাজার জেলা ছাত্রলীগ সভাপতি ইসতিয়াক আহমেদ জয়কে গ্রেপ্তারের প্রতিবাদে কক্সবাজার জেলা সদর, টেকনাফ, উখিয়া, রামু, চকরিয়া, পেকুয়া সহ জেলার অন্যান্য স্থানে মহাসড়ক ও উপজেলার প্রধান সড়কের উপরে টায়ার জ্বালিয়ে ব্যারিকেড সৃষ্টি করে অবরোধ করেছে ছাত্রলীগ ।
কক্সবাজার-চট্টগ্রাম মহসড়কে বেরিক্যাড সৃষ্টি করে রাস্তার উপরে টায়ার জ্বালিয়ে দেয়া হয় । ফলে কষ্টে পড়েন যাত্রীরা।

কক্সবাজার জেলা ছাত্রলীগ সভাপতি ইসতিয়াক জয় কে আটক করে লাঞ্চিত করার প্রতিবাদে উক্ত গঠনার জন্য উখিয়া-টেকনাফের সংসদ আবদুর রহমান বদিকে নিয়ে চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি নিজের স্ট্যাটাসে যা লিখেন|
এদিকে ইসতিয়াক আহমদ জয় কে আটকের পর থেকে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে প্রতিবাদের ঝড় চলছে। জেলার বিভিন্ন নেতৃবৃন্দ থেকে শুরু করে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ সভাপতি ইমরান আহমেদ ইমু এবং নুরুল আজিম রনি জয়কে আটকের ঘটনায় নিজস্ব ফেসবুকে স্ট্যাটাসে জয়ের পাশে আছেন তারা এবং উক্ত ঘটনার জন্য উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদিকে নির্দেশেই ছাত্রলীগের জেলা সভাপতিকে লাঞ্চিত করেছে বিজিবি এমন মন্তব্য করেন ছাত্রলীগের নেতৃবৃন্দরা|
