বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : নগরীতে বিদেশি পিস্তলসহ এক যুবককে আটক করেছে পাহাড়তলী থানা পুলিশ।
বুধবার (৩০ মার্চ) সন্ধ্যায় তাকে নগরীর বার কোয়ার্টার এলাকা থেকে তাকে আটক করা হয় ।
আটককৃত যুবক রাকিবুল হুদা (২৬) নগরীর ইসলামিয়া কলেজের ছাত্র। রাকিবুল হুদা মিরসরাই উপজেলার দমদমা এলাকার নাজমুল হুদার ছেলে। রাকিবুল ইসলামিয়া কলেজের বিবিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সে নিজেকে ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচয় দিয়েছে বলে জানায় পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে বার কোয়ার্টার এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। চেকপোস্ট দেখে রাকিবুল সিএনজি অটোরিকশা থেকে নেমে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ তাকে ধাওয়া দিয়ে ধরে ফেলে। তার কাছে একটি ইতালির তৈরি পয়েন্ট টু টু বোরের অত্যাধুনিক পিস্তল পাওয়া গেছে।
এক নির্ভরশীল সুত্রে জানা যায়, রাকিবুল হুদার কাছে একটি ইতালির তৈরি পয়েন্ট টু টু বোরের অত্যাধুনিক অস্ত্রটি তার বন্ধু ইউ.এস.টি. সি ছাত্র রাকিব এর। সূত্রটি জানায় যে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে সোহেল হত্যাকান্ডের সাথে তাদের যোগসূত্র রয়েছে বলে জানা যায়।
পাহাড়তলী থানা ওসি রণজিৎ বড়ুয়া বলেন, আটক রাকিবুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
