তাসকিন মাঠে ফিরেই উইকেট

ctgbarta24.com
Share

শুক্রবার, ২২ এপ্রিল ২০১৬

তাসকিন মাঠে ফিরেই উইকেট

তাসকিন আহমেদ

ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) আজ ফতুল্লায় মাশরাফির কলাবাগান ক্রীড়া চক্রের মুখোমুখি হয় তামিম ইকবালের আবাহনী লিমিটেড। সকালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন কলাবাগানের অধিনায়ক মাশরাফি।

ব্যাট করতে নেমে আবাহনীর তাসকিন আহমেদের করা ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলেই কট বিহাইন্ড হন কলাবাগানের ওপেনার সাদমান ইসলাম। সাদমানকে শুন্য রানে ফেরায় তাসকিন।

উইকেট হারালেও ওপেনার হ্যামিল্টন মাসাকদজার ব্যাটে ভর করে ভালই জবাব দিচ্ছিল কলাবাগান। বিশেষ করে আরেক বোলার আবুল হাসানের বলে হাত খুলে খেলেতে থাকে মাসাকাদজা ও তিন নম্বরে নামা জশিমুদ্দিন।

কিন্তু ষষ্ট ওভারে আবুল হাসানের বলে সাকলাইন সজীবের হাতে ক্যাচ দিয়ে ১৬ রানে আউট হন জশিম। উইকেট হারালে ক্রিজে আসেন তাসামূল হক।

জুবায়েরের স্পিণ ঘূর্ণীতে ৩৩.১ ওভার শেষে ১৪০ রানে অল আউট হয় কলাবাগান। জুবায়ের হোসেন ৯ ওভার ১ বলে ৩৪ রান দিয়ে ৬ উইকেট শিকার করে কলাবাগানের ইনিংস গুটিয়ে দেয়।

আবাহনী জয়ের জন্য ১৪১ তাড়া করতে নেমে অধিনায়ক তামিম ইকবাল ৬ রানে এবং অভিষেক মিত্র ২ রানে ব্যাট করছেন। আবাহনী লিমিটেডের দলীয় সংগ্রহ ২ ওভার শেষ বিনা উইকেটে ৮ রান।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

তৃতীয় ধাপে কাল ৪৮ জেলার ৬২০ ইউপিতে নির্বাচন... শুক্রবার, ২২ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম : ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপে দেশের ৪৮ জেলার ৬২০টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী...
শফিক রেহমানের আবারো ৭ দিনের রিমান্ড নিজস্ব প্রতিবেদক,  সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ২২ এপ্রিল ২০১৬ দুপুরে সাংবাদিক শফিক রহমানকে আদালতে নেয়া হচ্ছে। প্রবীণ সাংবাদিক যায়যায়দিন পত্...
নূন্যতম সইবার নিরাপত্তাও ছিলোনা অভ্যন্তরীণ সিস্টেমে... বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ২২ এপ্রিল ২০১৬ বাংলাদেশ ব্যাংক রিজার্ভ ডলার হ্যাকিং প্রতিকী ছবি। বি...
জুবায়েরের ঘূর্ণী বেল্কিতে আবাহনীর ৭ উইকেটে জয়, মিরপুরে মেহেদি হাসানের সেঞ্চুরীতে চালকের আসনে গাজী... ডিপিএলের উদ্বোধনী খেলায় শুক্রবার, ২২ এপ্রিল ২০১৬ জুবায়ের হোসেন লিখনের লেগ স্পিন ঘূর্ণীতে বিধ্বস্ত মাশরাফির কলাবাগান ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে...
৩০ হাজার দক্ষ কর্মী গড়তে ক্যারিয়ার ক্যাম্প... সিটিজিবার্তা২৪ডটকম আইটি নিউজ ডেস্ক শুক্রবার, ২২ এপ্রিল ২০১৬ ক্যারিয়ার ক্যাম্প আগামী তিন বছরে তথ্যপ্রযুক্তি খাতে ৩০ হাজার দক্ষ কর্মী গড়তে কাজ...



Leave a Reply