জেলা প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম
শুক্রবার, ২২ এপ্রিল ২০১৬
লক্ষ্মীপুর : জেলার দাসেরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি জামাল উদ্দিনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সকালে ঈদগাহ এলাকার একটি ব্যাচেলর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামাল ধর্ষণের কথা পুলিশের কাছে স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত জামাল উদ্দিন দাসেরহাটের গোবিন্দপুর গ্রামের আব্দুল হাসিমের ছেলে।
লক্ষ্মীপুরের দাসেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক গণেশ চন্দ্র শীল জানান, স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি জামাল উদ্দিনকে চট্টগ্রামের ডবলমুরিং থানার ঈদগাহ এলাকার একটি ব্যাচেলর বাসা পুলিশ গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামাল ধর্ষণের ঘটনার কথা স্বীকার করেছে বলে জানান তিনি। এই মামলার অপর আসামি ওসমান গণিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

