একজন অনন্য অসাধারন মানুষের গল্প

ctgbarta24.com
Share

 

জেনিফার আলম, সিটিজিবার্তা২৪ডটকম

শুক্রবার, ২২ এপ্রিল ২০১৬

cb24_20160422_150652

নিজস্ব প্রতিবেদক : একটি ছোট্ট ঘটনা দিয়ে শুরু করছি। একজন তরুন এর ব্যাংক একাউন্টে তার বেতন জমা হয়েছে। অফিসের কাজ শেষে করতে করতে সন্ধ্যার পর রাস্তায় নেমে সে দেখলো দুটি ছিন্নমূল শিশু ভাত খাবার জন্য টাকা চেয়ে চেয়ে ভিক্ষা করছে। তরুন সেই বাচ্চা দুটিকে ভালো কিছু খাওয়ালেন এবং পড়ার জন্য জামা জুতা কিনে দিলেন। বাচ্চাদের হাসিমুখ দেখে নিজের বাসার রাস্তা ধরলেন। ব্যাপারটা একদিনের তা নয় ,আমাদের এই তরুনের নেশাই এটা।

প্রাইভেট ভার্সিটি থেকে পাশ করে ভালো বেতনের চাকরি করা কর্পোরেট তরুনরা হয়তো মাসের বেতনটা হাতে পেয়ে পরিবার বা বন্ধুদের নিয়ে কোথাও ভালো কিছু খেতে বা মাসের প্রথমে সেলিব্রেট করতে যায় তখন আমাদের এই মনের দিক থেকে আলোকিত তরুনটি মাসের বেতন পাবার সাথে সাথেই শুরু হয়ে যায় তার এই পথ শিশুদের মাঝে হাসি ফুটানো অভিযান।

এই তরুন মানুষটির নাম আতিক বিন রহিম। ব্র্যাক ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশান করা এই তরুন কাজ করছেন সুপার স্টার গ্রুপে। ভার্সিটিতে প্রচন্ড জনপ্রিয় ছিলেন তার বিজনেস ক্লাব কেন্দ্রিক কাজের জন্য। কিন্তু আমাদের আজকের বিষয় এই তরুনের ক্যারিয়ার বা সাংগঠনিক দক্ষতা নয় , তার ভীতরে লুকিয়ে থাকা একজন আলোকিত অনন্য অসাধারন মানুষের.

আমরা এই তরুনের দেখা পাই যখন পুরো শহর বাংলা নতুন বছরের জন্য প্রস্তুতি নিতে ব্যাস্ত, কোন পাঞ্জাবি কোন জুতা বা পরিবারের জন্য শপিং করতে ব্যাস্ত, আতিক তখন রাস্তার ছিন্নমূল শিশু এবং শারিরীক প্রতিবন্ধী মানুষদের জন্য পোশাক, খাবার এবং প্রয়োজনীয় বই খাতা কিনতে ব্যাস্ত।

প্রচন্ড কাজের চাপে এই বছরও নিজের জন্য কিছু কেনা হয়নি, কিন্তু ভুল হয়নি এই সকল সুবিধাবঞ্ছিত মানুষদের মুখে হাসি ফুটাতে।আর আমরা তাকে খুজে পেয়েছি যখন তিনি এগুলো সবাইকে বিলিয়ে দিচ্ছিলেন। কথা বলতে চাইলে বলেন, আমার ভালো লাগে এই হাসিমুখ দেখতে। এরা তো আমার সমাজের অংশ, আমরা সবাই যদি এভাবে হাত গুটিয়ে না রেখে একটু একটু সাহায্য করি তাহলে এই মানুষগুলো কিছুটা হলেও ভালো থাকবে।

আতিক আশা করেন এই সমাজের আমরা যারা মোটামুটি ভালো আছি তারা অন্তত মাসে একজন হলেও যেন এই সব পথশিশু আর অসহায় মানুষগুলোকে ভালো রাখতে চেষ্টা করি। অল্প একটু খাবার, একটা পোশাক বা প্রয়োজনীয় জিনিস দিয়ে সবাই যদি প্রত্যেকে একজন মানুষকেও সাহায্য করেন তবে এরা ভালো থাকবে।

IMG_20160422_150600

এই সপ্নবাজ তরুন অন্য কারও আশায় বসে না থেকে নিজেই নেমে পরেছেন। আর চেষ্টা করছেন সাধ্যমত হাসিমুখের সংখ্যা বাড়াতে। প্রত্যেকটা মানুষ আলোকিত হোক আতিকের মত আলোয়। আমাদের টিমের পক্ষ থেকে আতিকের জন্য অনেক অনেক শুভ কামনা।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

হ্নীলা চৌধুরী পাড়া রাখাইন পল্লীতে ৩দিনব্যাপী জলকেলি উৎসব শুরু... বুধবার, ২০ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম মো ঃ শাহীন ,টেকনাফ : টেকনাফের হ্নীলা চৌধুরী পাড়া রাখাইন পল্লীতে রাখাইন নববর্ষ বরণ উপলক্ষ্যে আনন্দ মধ্য...
পুরুষের পাশাপাশি নারীদেরও শিক্ষিত হতে হবে... সোমবার, ১৮ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম আজীম অনন,ফটিকছড়ি: শিক্ষিত জাতিই পারে একটি সুস্থ সমাজ গঠন করতে।তাই মানসম্মত শিক্ষার উন্নয়নে মোস্তফা হা...
আস্তিক, নাস্তিক এবং ফাজিল সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ১৬ এপ্রিল ২০১৬ মহাকাশবিজ্ঞান মঞ্জুর চৌধুরী:  আস্তিক তিন প্রকার। লজিকাল আস্তিক, সাধারণ আস্তিক এবং ফাজিল আস্তিক। লজ...
ভূমিকম্প ও আমাদের বিশ্বাসের কম্পন সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম শুক্রবার, ১৫ এপ্রিল ২০১৫ রনিয়া রহিম:  আমি একটু বিশ্বাসী-মুসলিমের দৃষ্টিকোণ থেকে ভূমিকম্পকে দেখতে চাচ্ছিলাম। ভূমিকম...
১ লাখ ১ হাজার ৭শ’ ৫৮ জন হজে যেতে পারবেন... মঙ্গলবার, ১২ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  ডেস্ক সংবাদ : সৌদি সরকারের নির্দেশনা মেনে এ বছর সরকারিভাবে হজযাত্রীর সংখ্যা বাড়িয়ে এবং বেসরকারিভাবে...



Leave a Reply