সোমবার, ১৮ এপ্রিল ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
আজীম অনন,ফটিকছড়ি: শিক্ষিত জাতিই পারে একটি সুস্থ সমাজ গঠন করতে।তাই মানসম্মত শিক্ষার উন্নয়নে মোস্তফা হাকিম ফাউন্ডেশন সব সময় পাশে রয়েছে।চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মো. মনজুর আলম শনিবার সকালে ফটিকছড়ির নাজিরহাট আহমদিয়া মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরনী ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।তিনি বলেন, বর্তমান সমাজে ইসলামী শিক্ষার বড়ই অভাব।পুরুষদের পাশাপাশি নারীদেরকেও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে হবে।
মনজুর আলম বলেন, সামাজিক অবক্ষয় থেকে জাতিকে মুক্ত করতে দ্বীনি শিক্ষার বিকল্প নেই। সমাজের শিক্ষা বঞ্চিত মানুষের পাশে মোস্তফা হাকিম ফাউন্ডেশন সব সময় পাশে থাকে। মোস্তফা হাকিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাই বঞ্চিত মানুষের জন্য। তিনি প্রাচীনতম নাজিরহাট আহমদিয়া মাদরাসার উন্নয়নে সম্ভব সব ধরনের সহায়তার আশ্বাস প্রদান করেন।ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান এম তৌহিদুল আলম বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এড. উত্তম কুমার মহাজন, মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের ভাইস প্রি
ন্সিপ্যাল বাদশা আলম, মাদরাসার সাবেক অধ্যক্ষ মাও. মো. কামাল উদ্দিন।মাদরাসার আরবী প্রভাষক মাও. মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যথাক্রমে মাদারাসা পরিচালনা পরিষদ সদস্য ডা. নিজাম মোর্শেদ, সাবেক চেয়ারম্যান হাসানুল করিম মোস্তফা, মাদরাসার অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, মো. হারুনুর রশিদ, মাও. নাসির উদ্দিন, মাও. আবু তাহের আবদুল আওয়াল, দিদারুল আলম, আবদুচ ছালাম শরিফী, আলী আজম সাদেক, মোরশেদুল আমিন, আনোয়ার পাশা, মাও. আবদুল হালিম প্রমুখ।
