বিশ্ব কিংবদন্তী বুবকার সাথে মুস্তাফিজের তুলনা

ctgbarta24.com
Share

খেলাডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম

শুক্রবার, ২২ এপ্রিল ২০১৬

বিশ্ব কিংবদন্তী বুবকার সাথে মুস্তাফিজের তুলনা

মুস্তাফিজুর রহমান ও সের্গেই বুবকা

চলতি আইপিএলে অন্যতম আলোচিত নাম মুস্তাফিজুর রহমান। মাত্র চার ম্যাচ খেলে নিয়েছেন পাঁচটি উইকেট।

রীতিমত বিশ্বের সব বাঘা বাঘা ব্যাটসম্যানদের ঘুম কেড়ে নিয়েছেন তিনি। প্রতিদিনই কোনো না কোনো প্রশংসা কুড়াচ্ছে ধারাভাষ্যকর ও ক্রিকেট বিশেষজ্ঞদের।

আইপিএল আসরের শুরু থেকেই মুস্তাফিজকে ‘ম্যাজিকাল বয় ফ্রম বাংলাদেশ’ উপাধি দিয়েছিলেন সাবেক বাঁহাতি পেসার ও ধারাভাষ্যকার অ্যালান উইকিলিন্স।

এবার বোলিংয়ে মুগ্ধ হয়ে পোল ভোল্টে বিশ্ব কিংবদন্তী বুবকার সাথে মুস্তাফিজের তুলনা করে বসলেন।

উইলকিন্সের মতে, মুস্তাফিজও বুবকার মতো ছাড়িয়ে যাচ্ছেন নিজেকে। তিনি বলেন, “মুস্তাফিজকে যতবার দেখবেন, পরমুহূর্তেই সে আরও দারুণ কিছু নিয়ে সে আপনার সামনে হাজির হবে। অনেকটা সের্গেই বুবকার মত, যে নিজের রেকর্ড প্রতিনিয়ত ছাড়িয়ে যেত নিজেই।”

ক্যারিয়ারে পুরুষদের পোল ভল্টে ৩৫ বার বিশ্ব রেকর্ড ভেঙেছিলেন টানা ছয়বার বিশ্ব চ্যাম্পিয়শিপ জেতা সের্গেই বুবকা। এর মধ্যে নিজের রেকর্ডই ভেঙেছিলেন ১৪ বার।

বুবকা নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী ছিলেন। নিজেকে ছাড়িয়ে যাওয়াই ছিল ইউক্রেনিয়ান পোল ভোল্টারের নিত্যকার লড়াই।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

তাসকিন মাঠে ফিরেই উইকেট শুক্রবার, ২২ এপ্রিল ২০১৬ তাসকিন আহমেদ ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) আজ ফতুল্লায় মাশরাফির কলাবাগান ক্রীড়া চক্রের মুখোমুখি হয় তামিম...
ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ মাঠে গড়াচ্ছে আজ... খেলাডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ২২ এপ্রিল ২০১৬ ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ২০১৫-১৬ লগো ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্র...
তামিমের ‘আবাহনীকে’ মাশরাফির চ্যালেঞ্জ... খেলাবার্তাডেস্ক,  সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ২২ এপ্রিল ২০১৬ মিরপুর একাডেমি মাঠে অনুশীলন শেষে আড্ডায় মেতে উঠেছেন তামিম, মাশরাফি, তাসকিন, রাজ্জ...
ভিয়ারিয়ালকে হারিয়ে বার্সার ঠিক পেছনে রিয়াল... খেলাডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০১৬ রিয়ালের মাঠে তেমন কোনো প্রতিরোধই গড়তে পারেনি ভিয়ারিয়াল। চতুর্থ স্থানে থাকা দলটিকে ...
তামিম ইকবাল ডিপিএলে আবাহনীর অধিনায়ক খেলাডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বুধবার, ২০ এপ্রিল ২০১৬ আবাহনী লিমিটেড এর এবারের অধিনায়ক তামিম ইকবালক জার্সি উন্মোচনে নিজের জার্সিটি আবাহনী ক্লাবে...



Leave a Reply