রনির গ্রেফতার প্রসঙ্গে ছাত্রলীগ কর্মী ইকবালের খোলা চিঠি

ctgbarta24.com
Share

সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম

রবিবার, ৮ মে ২০১৬

রনির গ্রেফতার প্রসঙ্গে ছাত্রলীগ কর্মী ইকবালের খোলা চিঠি

চট্টগ্রাম : মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে গ্রেপ্তার প্রসঙ্গে সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকমে একটি খোলা চিঠি পাঠিয়েছেন চট্টগ্রাম চান্দগাঁও শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন। তার এ চিঠিতে নুরুল আজিম রনিকে ষড়যন্ত্রমূলক গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করা হয়।

তিনি এতে হতাশা প্রকাশ করে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় সর্ববৃহৎ ছাত্র সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ’ কে একটি এতিম সংগঠন বলে উল্লেখ করেছেন। মোহাম্মদ ইকবাল হোসেনের চিঠিটি সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম পাঠকদের জন্য হুবহু প্রকাশিত করা হলো বিস্তারিত…..

আপনার নিকট আমার এ খোলা চিঠি। জানি না আপনার কাছে পৌছাবে কি না? ‘ বাংলাদেশ ছাত্রলীগ’ সংগঠনের নেতাকর্মী’রা এতিম। এদের দেখা মত কেউ নেই।

যার জ্বলন্ত প্রমাণ গত ০৭/০৫/২০১৬ইং ইউপি নির্বাচন এ নৌকার ভোট চাইতে কেন্দ্র থেকে জামাত শিবির, বিএনপি’র ইন্ধনে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ সংগ্রামী সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি কে অবৈধ ভাবে গ্রেপ্তার করে।

আইনশৃঙ্খলা বাহিনীতে আস্থে আস্থে ডুকে পড়েছে জামাত শিবির, বিএনপির প্রেতাত্বারা। এরা ছাত্রলীগ নেতা কর্মীদের উপর বর্বর নির্যাতন চালায়। তা ছাড়া চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগ ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ এ কিছু প্রবীণ নেতা আছে যারা রাতের আধারে জামাত বিএনপিদের নিয়ে রসের আলাপ, ব্যবসা করে। যার কারণে পাঠার বলি ছাত্রলীগ নেতা কর্মীরা।

অবশেষে:- এভাবে চলতে থাকলে আরেকটা ১৫ আগষ্ঠ ১৯৭৫ইং ঘটতে বেশি দেরি নেই। সময় থাকতে ঐ সকল খন্দকার মোস্তাকদের চিহ্নিত করে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করে দিয়ে দলের প্রকৃত নেতাকর্মীদের কে মূল্যায়ন করুন।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

সড়ক, খাল ও নালার বেহাল দশা, মেয়র ক্ষুদ্ধ... ওয়াহিদুল আলম জিমি,  সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ০৯ মে ২০১৬ ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড পায়ে হেটে সরেজমিন প্রদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ...
যে কারণে ষড়যন্ত্রের শিকার রনি নিউজডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ০৯ মে ২০১৬ চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি চট্টগ্রাম : নগর ছাত্রলীগের সাধারণ সম্পা...
রনির পাশে কেন্দ্রীয় ছাত্রলীগ নিউজডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ০৯ মে ২০১৬ চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি চট্টগ্রাম : মহানগর ছাত্রলীগের সাধারণ সম্প...
তারের জঞ্জালে বন্দী বন্দরনগরী পিডিবি, টেলিফোন ও ইন্টারনেটের তার কী নেই! মাহাবুবুল করিম, সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ০৯ মে ২০১৬ চট্টগ্রাম : এলোমেলোভাবে টানানো গুচ্ছগুচ্ছ তার। ...
আনোয়ারায় ৫০ হাজার ইয়াবা উদ্ধার স্টাফ রির্পোটার,  সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ০৯ মে ২০১৬ চট্টগ্রাম: আনোয়ারা উপজেলার গহিরা উপকূলের জলুয়ার ঘাটের অদূরে ঝাউবনে পরিত্যক্ত অবস্থায় ৫০ ...



Leave a Reply