রনির মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গনে ছাত্রলীগের অবস্থান ধর্মঘট

ctgbarta24.com
Share

নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম

রবিবার, ৮ মে ২০১৬

রনির মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গনে ছাত্রলীগের অবস্থান ধর্মঘট

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি

চট্টগ্রাম : হাটহাজারীতে ইউপি নির্বাচনে নিজের মামার পক্ষে ভোট কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে দণ্ডিত চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির মুক্তির দাবিতে আদালত পাড়ায় অবস্থান ধর্মঘট পালন করছে সংগঠনটির নেতাকর্মীরা।

রবিবার (৮ মে) দুপুর ১টার দিকে মিছিল নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে য‍ান।  মিছিল নিয়ে তারা আদালত ভবন, জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রদক্ষিণ করে।  এসময় রনিকে ‍মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।

এরপর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে প্রতিবাদ সমাবেশ করে ছাত্রলীগ। সমাবেশ থেকে আজকের মধ্যে রনিকে মুক্তি না দিলে আদালত চত্বরে লাগাতার অবস্থান ধর্মঘট পালনের ঘোষণা দেয়া হয়।

সমাবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজন, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা মাহমুদুল করিমসহ কয়েকজন বক্তব্য রাখেন।

ঘটনাস্থলে থাকা কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ সংবাদমাধ্যমকে বলেন, ছাত্রলীগের কয়েক’শ নেতাকর্মী আদালত এলাকায় মিছিল-সমাবেশ করেছে। এরপর তারা জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে অবস্থান নিয়েছে।

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম সাংবাদিকদেরকে বলেন, আমরা অবিলম্বে রনি ভাইয়ের মুক্তি দাবি করছি। মুক্তি না দিলে কাল সোমবার (৯ মে) থেকে লাগাতার অবস্থান ধর্মঘট পালন করব।

রনির মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গনে ছাত্রলীগের অবস্থান ধর্মঘট

গতকাল শনিবার (০৭ মে) বেলা সোয়া ১২টার দিকে হাটহাজারী উপজেলার মির্জাপুর থেকে নির্বাচনে দায়িত্বরত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদের নেতৃত্বে অভিযান চালিয়ে রনিসহ নয়জনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় রনির কাছে একটি নাইন এমএম পিস্তল, ১৫ রাউন্ড গুলি ও ২৬ হাজার টাকা পাওয়া যায়। এরপর তাদের হাটহাজারী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

পরে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত রনিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৬ এর দুটি ধারায় এক বছর করে মোট দুই বছর কারাদণ্ড দেন। রবিবার সকালে রনিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

এছাড়া রনির বিরুদ্ধে হাটহাজারী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়েছে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

সড়ক, খাল ও নালার বেহাল দশা, মেয়র ক্ষুদ্ধ... ওয়াহিদুল আলম জিমি,  সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ০৯ মে ২০১৬ ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড পায়ে হেটে সরেজমিন প্রদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ...
যে কারণে ষড়যন্ত্রের শিকার রনি নিউজডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ০৯ মে ২০১৬ চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি চট্টগ্রাম : নগর ছাত্রলীগের সাধারণ সম্পা...
নগরীতে ১৯৩ পিস ইয়াবাসহ আটক ১ সোমবার, ০৯ মে ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : নগরীতে গোপন সংবাদে অভিযান চালিয়ে ১৯৩ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে ডিবি পুলিশ...
রনির পাশে কেন্দ্রীয় ছাত্রলীগ নিউজডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ০৯ মে ২০১৬ চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি চট্টগ্রাম : মহানগর ছাত্রলীগের সাধারণ সম্প...
তারের জঞ্জালে বন্দী বন্দরনগরী পিডিবি, টেলিফোন ও ইন্টারনেটের তার কী নেই! মাহাবুবুল করিম, সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ০৯ মে ২০১৬ চট্টগ্রাম : এলোমেলোভাবে টানানো গুচ্ছগুচ্ছ তার। ...



Leave a Reply