নারী বৈমানিক পেল বাংলাদেশ সেনাবাহিনী

বুধবার,২৮ অক্টোবর,২০১৫

সিটিজিবার্তা ২৪.কম

news_img (1)

 

বিমান বাহীনির পর এবার বাংলাদেশ  সেনাবাহিনীতে প্রথমবারের মত ফ্লাইট পরিচালনা করলেন দুজন নারী শিক্ষানবিশ পাইলট।

আজ  (বুধবার) ঢাকার তেজগাঁওয়ে আর্মি এভিয়েশন গ্রুপে ক্যাপ্টেন নাজিয়া নুসরাত হোসেন ও ক্যাপ্টেন শাহরিনা বিনতে আনোয়ার সেনা ১৫২ এ্যারোপেক প্রশিক্ষণ বিমান নিয়েএকক ও দ্বৈত ফ্লাইট পরিচালনা করেছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে উড়েন।

7de11aea970acb71a2a37606c5702318-2

 

 

 

 

 

 

 

 

 

 

 

ক্যাপ্টেন নাজিয়া নুসরাত হোসেন ২০০৯ সালের ২৪ ডিসেম্বর ৬১তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোরে কমিশন লাভ করেন।ইঞ্জিনিয়ারিং কোরের সব আবশ্যক কোর্স শেষে গত ১৬ নভেম্বর ২০১৪ তারিখে আর্মি অ্যাভিয়েশন বেসিক কোর্স-৯ এ যোগ দেন নাজিয়া নুসরাত।

গত ১৮ জুন উড্ডয়ন দক্ষতা প্রমাণের জন্য  প্রথম একক উড্ডয়ন সম্পন্ন করেন নাজিয়া।

 

ক্যাপ্টেন শাহরিনা বিনতে আনোয়ার ২০০৯ সালের ২৪ ডিসেম্বর ৬১তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরে কমিশন লাভ করেন।অর্ডন্যান্স কোরের কোর্স শেষে গত বছরের ১৬ নভেম্বর আর্মি এভিয়েশন বেসিক কোর্স-৯ এ যোগ দিয়ে গত ৩০ জুন প্রথম একক উড্ডয়ন সম্পন্ন করেন শাহরিনা।

আইএসপিআর বলছে, “বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে প্রথমবারের মতো মহিলা পাইলট সংযোজন একটি নতুন দিগন্তের সূচনা করবে।এই দুই নারী পাইলট বাংলাদেশের নারীদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে  ।

বাংলাদেশ সেনাবাহিনীর একমাত্র উড্ডয়ন প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘আর্মি এভিয়েশন’ ১৯৭৮ সালের ১ জানুয়ারি থেকে সেনা পাইলটদের প্রশিক্ষণ দিয়ে আসছে।গত বছরের ১৬ নভেম্বর প্রথমবারের মত প্রতিষ্ঠানটিতে দুজন নারী পাইলটের প্রশিক্ষণ শুরু হয়।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী

Inline