আইরিশদের গোমেজের গোলে হারিয়ে শেষ ষোলতে জার্মানি

ctgbarta24.com

সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম

Published: 22 Jun 2016   12:51:53 AM Wednesday।।

Germany-vs-Ireland-Euro-2016-Group-C-800x537

খেলারবার্তা২৪ ডেস্ক: ইউরো চ্যাম্পিয়নশিপের গ্রুপ ‘সি’ এর শেষ ম্যাচে মারিও গোমেজের একমাত্র গোলে নর্দান আয়ারল্যান্ড কে হারিয়ে শীর্ষ দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছেন জার্মানি। দিনের অন্য ম্যাচে ইউক্রেনকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে উঠেছে পোল্যান্ডও।

মঙ্গলবার রাতে ঠিক যেন ফেভারিটের মতো নিজেদের তুলে ধরতে পারেননি ওজিল-মুলার-গোতজেরা। গোল একটি করলেও পুরো ম্যাচে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি।

খেলার ২৯ মিনিটে থমাস মুলারের পাস থেকে গোল করে জার্মানিকে এগিয়ে দেন মারিও গোমেজ। ৩৫ মিনিটে নিজেই গোল করতে পারতেন মুলার। কিন্তু ভাগ্য তার সহায় হয়নি। তার শক্তিশালী শট গিয়ে আঘাত হানে গোলবারে। প্রথমার্ধের বাকি সময় গোলের কোনও সুযোগ তৈরি করতে পারেনি কোনও দল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেও আক্রমণাত্মক খেলতে থাকা জার্মানি ৫৩তম মিনিটে ব্যবধান বাড়ানোর ভালো একটা সুযোগ পায়। কিন্তু মারিও গোটজের প্রচেষ্টা দারুণভাবে প্রতিহত করেন শুরু থেকেই দুর্দান্ত খেলা ম্যাকগভের্ন। ৮২তম মিনিটে কিমিশের ক্রসে করা গোমেজের হেড বাঁয়ে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকিয়ে ব্যবধান বাড়তে দেননি ৩১ বছর বয়সী ম্যাকগভের্ন।

ম্যাচের প্রায় ৮০ শতাংশ বল দখলে রাখলেও গোল করতে পারেনি ওজিল মুলাররা। ফলে শেষ পর্যন্ত ১-০ গোলের কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের।

Poland-vs-Ukrain-Euro-2016-Group-C-800x545

এই জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত হওয়া জার্মানির পয়েন্ট ৭। পোল্যান্ডের পয়েন্টও সমান ৭, তবে গোল ব্যবধানে পিছিয়ে তারা। আর ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা নর্দার্ন আয়ারল্যান্ডের নকআউট পর্বে খেলার আশা এখনো আছে।

ইউরোর ছয়টি গ্রুপের সেরা দুইটি করে দল এবং তৃতীয় স্থানের সেরা চারটি দল পরের রাউন্ডে উঠবে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

সূচি চূড়ান্ত;৩০ সেপ্টম্বর আসছে ইংল্যান্ড... খেলা ডেস্ক,সিটিজিবার্তাটোয়েন্টিফোর ডটকম Published: 2016-06-28 00:48:20 AM BdST ঘরের মাঠে আসন্ন ইংল্যান্ড সিরিজের সিরিজ চূড়ান্ত হয়েছে। বাংলা...
ব্রেক্সিট ইস্যুতে অনানুষ্ঠানিক আলোচনা প্রত্যাখ্যান জার্মানির... আলোচনায় বসছে জার্মানি, ফ্রান্স ও ইতালি আন্তর্জাতিক ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম Published: 2016-06-28  12:18:27 AM BdST ব্রিটেন আনুষ্ঠানিকভা...
স্পেনের হ্যাট্রিক মিশনের স্বপ্ন ভেঙ্গে দিয়ে শেষ আটে ইতালি... সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম Published: 2016-06-27 11:57:10 PM BdST ইউরো চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ড থেকে পর পর দুই আসরের চ্যাম্পিয়ন স্প...
টিভিতে দেখে পরে খুনিরা জানতে পারে মিতু এসপির স্ত্রী... নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম Published: 2016-06-27  10:13:22 PM BdST চট্টগ্রাম: এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুর খুনিরা ছিল ভ...
নির্দেশদাতা মুছার গুলিতেই মিতু খুন, ১৬৪ ধারায় স্বীকারোক্তি... নিউজ ডেস্ক, সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম Published: 2016-06-27  21:00:10 AM BdST চট্টগ্রাম : 'পুলিশের সবচাইতে বড় সোর্স আবু মুছার নির্দেশেই ...
ctgbarta24.com




Warning: Division by zero in /home/banglana/public_html/ctgbarta24/wp-includes/comment-template.php on line 1338

Leave a Reply