রবিবার,২৬ জুন ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
রেজাউল করিম, আনোয়ারা প্রতিনিধি :-আনোয়ারা অনলাইন নিউজ ফোরাম এর আলোচনা সভা ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে আজ। আনোয়ারার সব অনলাইন পেজের এডমিনদের নিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। এই অনুষ্ঠানে যোগ দিয়াছেন দৈনিক পুর্বদেশ, সারা আনোয়ারা, প্রিয় আনোয়ারা, আলোকিত আনোয়ারা, সপ্নের আনোয়ারা, দৈনিক আনোয়ারা কর্ণফুলী, সচেতন নাগরিক ফোরাম আনোয়ারা পেজের এডমিন গণরা।
উক্ত অনুষ্ঠানে আবদুল মালেক চৌধুরীর সভাপতিত্বে, নুর খানের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আব্দুল আজিম, প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন পুর্বদেশ পত্রিকার সহ-সম্পাদক কাজী সাইফুল হক, বিশেষ আলোচক হিসেবে প্রিয় আনোয়ারা অনলাইন নিউজের সাইফুল সাইফ, , এর মাঝে উপস্থিত ছিলেন স্বপ্নের আনোয়ারা পেজের সম্পাদক আলীনূর জেমস্, ফয়সাল উদ্দিন, আলোকিত আনোয়ারা মাসিক পএিকার লেখক ইমতিয়াজ খালেক সহ আরও অনলাইন পেজের এডমিন ও সম্পাদক গণ উপস্থিত হয়। এতে আরও উপস্থিত হয় লাল সালু, মাহমুদুর রহমান সুজন, সরওয়ার উদ্দিন, সেলিম আল আনোয়ার, দেলোয়ার হোসেন, ওয়াসেল, মনজুর আলম, আব্দুল কাদের, পারভেজ, ফয়েজ, নিজাম, মামুন সহ আরও অনেক।
উক্ত অনুষ্টানের প্রধান অতিথি আবদুল আজিম বলেন,আনোয়ারায় কোন বিশৃঙ্খলা কাজ চলবেনা। আনোয়ারার দূর্যোগ এলাকার অবস্থা, সামাজিক আলোচনা, শিক্ষা মূলক কথা, ক্রীড়া নিয়ে, সমাজের গরীব দুখী মানুষের অবস্থা সহ আরও বিভিন্ন ধরনের বিষয় নিয়ে “আনোয়ারা অনলাইন নিউজ ফোরাম” এ তোলে ধরার আহবান দিয়াছে সকল এডমিন দেরকে। পৃষ্ঠপোষক আব্দুল মালেক চৌধুরী বলেন,আনোয়ারার সকল বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরতে হবে। আনোয়ারার সকল পেজের এডমিনকে একএিত হয়ে ” আনোয়ারা অনলাইন নিউজ ফোরাম” পেজেই কাজ করার আহবান জানান। এতে উপস্থিত গণরা তাদের ইউনিয়নের সুখ দুখের কথা তুলে ধরেন। এতে আরও বলেন আনোয়ারা উপজেলাকে সুন্দর উপজেলা করে তুলতে সমাজের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে “আনোয়ারা অনলাইন নিউজ ফোরাম” এ তুলে ধরতে আহবান দেন।
আবদুল মালেক চৌধুরী – ঈদুল ফিতর উপলক্ষে “আনোয়ারা অনাইলন নিউজ ফোরাম” এর এডমিনদেরকে ঈদ পূর্ণমিলন অনুষ্ঠানে ঈদের তৃতীয় দিন আসার আহবান জানায়।
উক্ত অনুষ্টানের আলোচনা সভা সম্পন্ন হওয়ার পর আনোয়ারা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল কাদের মোনাজাত করেন।









