একে খান এলাকা থেকে এক লাখ পিস ইয়াবাসহ আটক ২

Wednesday, 28 March 2018

ctgbarta24.com

এক লাখ ইয়াবাসহ দুই ভাইকে আটক করেছে র‌্যাব-৭।

চট্টগ্রাম : নগরীর পাহাড়তলী থানার একে খান এলাকা থেকে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসায়ী দুই ভাইকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭ এর একটি দল।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মোবারক (৩৬) ও মো. সালমান (২৩)। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির ২৫ হাজার টাকা এবং ৭০ হাজার টাকার চেক উদ্ধার করা হয়।

বুধবার ভোরে পাহাড়তলী থানার একে খান এলাকার বিদ্যুৎ অফিসের সামনে অভিযান চালানো হয়। র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান জানান, ব্যাগে করে ইয়াবা নিয়ে ঢাকা যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে তারা জানান, ইয়াবা ট্যাবলেট কক্সবাজারের টেকনাফ থেকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫ কোটি টাকা বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.