এ বছর থেকেই পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা বাতিল

ctgbarta24.com
Share

সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম

Published: 21-06-2016   10:42:02 PM Tuesday ।।

psc

শিক্ষা বার্তা২৪ ডেস্ক: চলতি বছর থেকেই পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা বাতিল হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।

মঙ্গলবার (২১ জুন) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী। এ বিষয়ে সিদ্ধান্ত হয়ে গেছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে অনুমোদনের জন্য মন্ত্রিসভায় একটি প্রস্তাব যাবে বলেও জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণিতে উন্নীত হওয়ায় দু’টি সমাপনী পরীক্ষা নেয়ার যৌক্তিকতা নেই। এ বছর থেকেই পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা উঠে যাচ্ছে। অষ্টম শ্রেণিতে হবে প্রাথমিক সমাপনী পরীক্ষা।’

এতদিন প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক ও অবৈতনিক ছিল। এখন থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষায় অন্তর্ভুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে অষ্টম শ্রেণি পর্যন্তই অবৈতনিক ও বাধ্যতামূলকও করা হবে বলেও জানান মোস্তাফিজুর রহমান।

শেষবারের মতো এ বছর পঞ্চম শ্রেণি শেষে সমাপনী পরীক্ষা নেয়া হবে। বেশ কিছুদিন ধরেই প্রাথমিক সমাপনী পরীক্ষা বাতিলের আন্দোলন করছিলেন অভিভাবকেরা। একই সঙ্গে এ বছর থেকেই কেন পঞ্চম শ্রেণি শেষে সমাপনী পরীক্ষা বাতিল করা হবে না, তা নিয়ে উচ্চ আদালতে একটি রিটও হয়। রিট আমলে নিয়ে রুলও জারি করেন আদালত। এরই পরিপ্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন সিদ্ধান্ত নিল।

মন্ত্রী বলেন, ‘আমি নিশ্চিত হয়েই বলছি, বছর থেকেই পঞ্চম শ্রেণি শেষে সমাপনী পরীক্ষা থাকবে না। একেবারেই অষ্টম শ্রেণি শেষে হবে এ পরীক্ষা। পরীক্ষার নাম প্রাথমিক স্কুল সার্টিফিকেট (পিএসসি) হবে কি না, তা ঠিক করবে মন্ত্রিসভা।’

উল্লেখ্য, ২০০৯ সালে প্রথম ৫ম শ্রেণীতে সমাপনী এ পরীক্ষা পদ্ধতি চালু করা হয়। শিক্ষার মান উন্নয়নের অংশ হিসেবে প্রাথমিক শিক্ষা শেষে মাধ্যমিক পর্যায়ে উঠার আগে এ পরীক্ষা চালু করে সরকার। প্রাথমিক শিক্ষাবোর্ডের অধীনে এ পরীক্ষা প্রাইমারি স্কুল সার্টিফিকেট বা পিএসসি হিসেবে স্বীকৃত। শুরুর প্রথম দুই বছর বিভাগভিত্তিতে ফলাফল ঘোষণা করা হলেও ২০১১ সাল থেকে ক্ষুদে এ শিক্ষার্থীদের সমাপনীতে যুক্ত করা হয় গ্রেডিং পদ্ধতি।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

ব্রেক্সিট ইস্যুতে অনানুষ্ঠানিক আলোচনা প্রত্যাখ্যান জার্মানির... আলোচনায় বসছে জার্মানি, ফ্রান্স ও ইতালি আন্তর্জাতিক ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম Published: 2016-06-28  12:18:27 AM BdST ব্রিটেন আনুষ্ঠানিকভা...
স্পেনের হ্যাট্রিক মিশনের স্বপ্ন ভেঙ্গে দিয়ে শেষ আটে ইতালি... সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম Published: 2016-06-27 11:57:10 PM BdST ইউরো চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ড থেকে পর পর দুই আসরের চ্যাম্পিয়ন স্প...
টিভিতে দেখে পরে খুনিরা জানতে পারে মিতু এসপির স্ত্রী... নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম Published: 2016-06-27  10:13:22 PM BdST চট্টগ্রাম: এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুর খুনিরা ছিল ভ...
নির্দেশদাতা মুছার গুলিতেই মিতু খুন, ১৬৪ ধারায় স্বীকারোক্তি... নিউজ ডেস্ক, সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম Published: 2016-06-27  21:00:10 AM BdST চট্টগ্রাম : 'পুলিশের সবচাইতে বড় সোর্স আবু মুছার নির্দেশেই ...
হাজারীগলির ৩০টি ওষুধের দোকানকে অর্ধ কোটি টাকা জরিমানা... সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম Published: 2016-06-27  08:16:04 PM BdST বন্দর নগরীর পাইকারী ওষুধ বিক্রয়ের সবচেয়ে বড় বাজার হাজারীগলিতে র‌্যাবের...
ctgbarta24.com




Warning: Division by zero in /home/banglana/public_html/ctgbarta24/wp-includes/comment-template.php on line 1338

Leave a Reply