Monday, 11 Sep 2017
Ctgbarta24.com
কক্সবাজার ঃ কক্সবাজারের কুতুপালং ক্যাম্পসহ উখিয়ার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো: আলী হোসেন।
রবিবার ( ১১ সেপ্টেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত মায়ানমার থেকে আগত নাগরিকদের (সাময়িকভাবে আশ্রয় নেয়া ) সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি।
এ সময় ডিসি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে, আশ্রিতদের প্রতি মানবিক সহায়তা প্রদান করার। জেলা প্রশাসন থেকে তা করার সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। কেউ যাতে অভূক্ত না থাকে সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। পাশাপাশি নিরাপত্তা যাতে বিঘিœত না হয় সেদিকেও কঠোর নজরদারী আছে।
এসময় পরিদর্শনকালে পুলিশ সুপার ড.একেএম ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) কাজি মো: আবদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট খালেদ মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসটি ) মোহাম্মদ মাহিদুর রহমান, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাঈন উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার ( উখিয়া সার্কেল ) চাইলাউ মারমা,সহকারী কমিশনার (ভূমি) নূর উদ্দিন মোহাম্মদ শিবলী নোমান, সিনিয়র সহকারি পুলিশ সুপার ( ডিএসবি) কাজী হুমায়ূন রশীদ, ক্যাম্প ইনচার্জসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।









