চট্টগ্রামে ঈদ পূর্ব জমকালো বর্ণিল ফ্যাশন শো অনুষ্ঠিত

Thursday, 10 May 2018

ctgbarta24.com

চট্রগ্রাম : নগরীর অভিজাত রিমা কনভেনশন হলে জমকালো আয়োজনে এবং ঢাকা ও চট্টগ্রামের তারকা মডেলদের অংশগ্রহনে অনুষ্ঠিত হলো যাচ্ছে ঈদপূর্ব বর্ণিল ঈদ ফেস্ট ফ্যাশন শো।

লামোর ইভেন্ট এবং এটায়ার ক্লাব বিডি’র উদ্যেগে আয়োজিত এই ফ্যাশন শোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মাসুদ-উল হাসান, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বারের পরিচালক ও সেম গ্রুপের চেয়ারম্যান আয়শা ফারাহ চৌধুরী, হ্যামার স্ট্রেংথ ও হাবিব তাজকিরাজের চেয়ারম্যান সৈয়দ রুম্মান আহাম্মেদ।
অত্যন্ত জমকালো এই আয়োজনে ঢাকা ও চট্টগ্রামের ৮টি স্বনামধন্য ফ্যাশন হাউজ ও ফ্যাশন ডিজাইনারদের পোশাক প্রদর্শনী হয়। প্রায় ২৫ জন তারকা মডেল নামি ব্র্যান্ডের পোশাক পরে ফ্যাশন প্যারেডে অংশ নেন।

ঢাকার বাইরে ঈদের পূর্বে চট্টগ্রামে এটাই সবচেয়ে বড় ফ্যাশন শো ছিলো এটি। পুরো আয়োজনের অনলাইন মিডিয়া পার্টনার ছিলো দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডট কম।

ফ্যাশন এন্ড বিয়ন্ড ঈদ ফেস্ট-২০১৮ শিরোনামে এই আয়োজনের উদ্যোক্তা লামোর ইভেন্টের অন্যতম উদ্যোক্তা সাদ শাহরিয়ার জানান, চট্টগ্রাম নগরীতে ঈদের পূর্বে আধুনিক পোষাক নিয়ে বড় ফ্যাশন শো’র আয়োজন হয়েছে এটি। যেসব ফ্যাশন হাউজ এই শোতে অংশ নেয় সেগুলো হলো জেন্টেল ম্যান, ব্লু মুন, ম্যানহুড, হ্যামার আউটফিট, মেঘ রোদ্দুর, খোয়াজা এথনিক ওয়্যার, ওয়েস্ট উড, এলিনোরা বাই নাবিলা নওশিন এবং ঢাকার ফ্যাশন হাউস স্কচ।

ফ্যাশন শো ছাড়া আয়োজনে গান পরিবেশন করেন চট্টগ্রামের জনপ্রিয় শিল্পি আরিফ এন্ড ফ্রেন্ডস। পুরো আয়োজনে স্পন্সর প্রতিষ্ঠানের মধ্যে ছিলো, পাওয়ারর্ড বাই আইস টুডে ম্যাগাজিন, সাপোর্টেড বাই এটায়ার ক্লাব বিডি, অনলাইন নিউজ পার্টনার রাইজিংবিডি, অনলাইন টিভি সিপ্লাস।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.