BREAKING NEWS
Search

চট্টগ্রামে বন বিভাগের বৃক্ষ মেলায় ১ কোটি ২৪ লাখ টাকার চারা বিক্রি

রোববার,১৩ আগস্ট ২০১৭

সিটিজিবার্তা২৪ডটকম

চট্রগ্রাম : চট্টগ্রামের লালদিঘী মাঠে চট্টগ্রাম উত্তর বন বিভাগ আয়োজিত ১৫ দিন ব্যাপী ফলদ ও বনজ বৃক্ষ মেলায় ১ কোটি ২৪ লক্ষ ৮২ হাজার টাকার চারা বিক্রি হয়েছে।

আজ রোববার বিকেলে লালদিঘী মাঠে বৃক্ষ মেলার সমাপনি অনুষ্ঠানে বন বিভাগের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
চট্টগ্রাম উত্তর বন বিভাগীয় কর্মকর্তা আ ন ম আবদুল ওয়াদুদ জানান, প্রতিকুল আবহাওয়ার মধ্যেও উত্তর বন বিভাগ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত ১৫ দিন ব্যাপী বৃক্ষমেলায় সফলভাবে সম্পন্ন হয়েছে। এবারের মেলায় ফলদ, বনজ, ঔষুধি, শোভা বর্ধক, বিরল, বনসাঁই, অর্কিট ক্যাকটাসসহ বিভিন্ন প্রজাতীর ২ লাখ ৫৬ হাজার ৫শত গাছের চারা বিক্রি হয়েছে। এ ছাড়া গত ১৫ দিনে লক্ষাধিক দর্শনার্থী ও বৃক্ষপ্রেমি মানুষ মেলা পরিদর্শন বৃক্ষ কিনে নিয়ে গেছে।
সমাপনি অনুষ্ঠানে জানানো হয়, এবারের বৃক্ষ মেরঅয় ৪৬টি স্টলে বিভিন্ন নার্সারী অংশ নিয়েছে। এ ছাড়া চট্টগ্রাম উত্তর বন বিভাগ, বন গবেষনা ইনিস্টিটিউট, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরেস্ট্রি সাইন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউটসহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান মেলায় অংশ নেয়।

সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ফরেস্ট একাডেমীর পরিচালক ও বন সংরক্ষক নীলা দত্ত। চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল জলিলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক ড. জগলুল হোসেন, চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আমিনুল হক চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বৃক্ষ মেলা আয়োজক কমিটির সদস্য সচিব এবং চট্টগ্রাম উত্তর বন বিভাগীয় কর্মকর্তা আ ন ম আবদুল ওয়াদুদ।

এবারের মেলায় অংশগ্রহনকারী স্টল ও নার্সারী সমূহের মধ্যে শ্রেষ্ঠ ৩টি স্টলকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে বাহাদুর নার্সারী, ২য় স্থান অর্জন করেছে কসমো নার্সারী এবং ৩য় স্থান অর্জন করেছে ফতেয়াবাদ নার্সারী।

এছাড়া অনুষ্ঠানে চট্টগ্রাম উত্তর বন বিভাগের অংশিদারিত্ব ভিত্তিক সামাজিক বনায়নের উপকারভোগীদের মধ্যে লভ্যাংশের চেক হস্তান্তর করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image