চট্টগ্রামে ৯৯০০ ইয়াবাসহ আটক ৫

Saturday,18 Nov 2017

Ctgbarta24.com

চট্টগ্রামে তিনটি পৃথক অভিযানে ৯৯০০ ইয়াবাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে দেড় হাজার ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে সাতকানিয়া থানা। ৮৪০০ ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার (১৭ নভেম্বর) রাতে ইয়াবা উদ্ধারে এসব অভিযান হয়েছে।

সাতকানিয়া থানার ওসি রফিকুল হোসেন জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার জনারকেওচিয়া ওবাইদিয়া ইসলামিয়া মাদ্রাসার সামনে থেকে দেড় হাজার ইয়াবাসহ গোলাম মোস্তফাকে (৩২) গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি কক্সবাজার জেলার রামু উপজেলায়। তার বিরুদ্ধে সাতকানিয়া থানায় মামলা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক (মেট্রো) শামীম হোসেন  জানান, নগরীর সিনেমা প্যালেস এলাকা থেকে এক নারীসহ দুজনকে ২০০০ ইয়াবাসহ আটক করা হয়েছে। এরা হলেন রাশিদা বেগম (৪০) ও এনামুল হক (১৮)। তাদের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলায়।

এছাড়া লালখানবাজার ইস্পাহানি মোড় থেকে ৬৪০০ ইয়াবাসহ আরো দুজনকে আটক করা হয়েছে। এরা হলেন বরিশালের আরিফুল ইসলাম বাবু (২৪) ও বগুড়ার মেহেদি হাসান (২৩)।

নগরীর কোতয়ালী থানায় চারজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন উপ-পরিচালক শামীম হোসেন।

বিডিনিউজ

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image