BREAKING NEWS
Search

চট্রগ্রামের বিএনপি নেতা রাজধানীর আরামবাগ থেকে অচেতন অবস্থায় উদ্ধার

Wednesday,24 May 2017

Ctgbarta24.com : গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তুলে নেয়া চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শেখ মো. মহিউদ্দিনকে পাওয়া গেছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর আরামবাগ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মহিউদ্দিনকে ঢাকা থেকে চট্টগ্রামে পরিবারের কাছে নিয়ে যাওয়া হচ্ছে।
এর আগে বুধবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে মহিউদ্দিনকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানান দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী।

ওই সময় তিনি জানান, শেখ মহিউদ্দিন মঙ্গলবার রাত সাড়ে ১১টায় ঢাকা থেকে চট্টগ্রামে আসার জন্য রাজধানীর আরামবাগ এলাকা থেকে একটি বাসে উঠেছিলেন। সেখান থেকে ডিবি পরিচয়ে তাকে ডেকে নিয়ে তুলে নিয়ে যায়।

এ সংবাদ সম্মেলনের কয়েক ঘণ্টার মধ্যে মহিউদ্দিনকে রাজধানীর আরামবাগেই পাওয়া যায়।

উৎসঃ jugantor




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image