Sunday,10 Dec 2017
Ctgbarta24.com
নিজস্ব প্রতিবেদক, টেকনাফ : কক্সবাজারের টেকনাফে দুই মানবপাচারকারীকে এক বছরের সাজা দিয়েছে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ হোসেন ছিদ্দিকের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত।
রবিবার (১০ ডিসেম্বর) সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ থেকে মানবপাচারকারী নুর মোহাম্মদ (৫৯) ও আমান উল্লাহ (৩৫)কে আটক করে টেকনাফ মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, আটক দুই মানবপাচারকারীকে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জাহিদ হোসেন ছিদ্দিকের নিকট হাজির করলে তিনি তাদের প্রত্যেককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সাজাপ্রাপ্তদের আদালতে প্রেরণের জন্য টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।










