টেকনাফে শিশু সাদিয়া হত্যাকারী প্রধান আসামী আটক

Tuesday,24 April 2018

ctgbarta24.com

শিশু সাদিয়া হত্যাকারী আজিজ।

নিজস্ব প্রতিবেদক, টেকনাফ : টেকনাফ উপজেলার বাহারছড়ার উত্তর শীলখালি গ্রামের সাদিয়া সুলতানা উর্মি (৭) কে হত্যার ঘটনায় একজন কে আটক করেছে পুলিশ।

আটককৃত আজিজ (১৮) কক্সবাজর সদরের গোমাতলী গ্রামের জাগির হোসেনের ছেলে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া জানান, আটক আজিজ গত (২১ এপ্রিল) শনিবার সকাল সাড়ে এগারটায় উত্তর শীলখালী গ্রামের শফিউল্লাহর ৭ বছর বয়সী মেয়ে সাদিয়া সুলতানা উর্মিকে বাহারছড়া বাইল্লারছড়া গ্রামের বাতির জোর নামক পাহাড়ী ছড়ায় পাষবিক নির্যাতন করে পাহাড়ী লতায় গলা পেঁচিয়ে খুন করে গাছের ডালে ঝুলিয়ে রাখে। পরে খোঁজাখুজির এক পর্যায়ে (২২ এপ্রিল) রোববার বেলা দেড়টায় উর্মির মৃত লাশের সন্ধান পাওয়া যায় ।

সংবাদ পেয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের আই সি কান্ছন কান্তি দাশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

এ ঘটনায় টেকনাফ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ৯(২) ধারায় নিয়মিত মামলা করা হয়েছে বলে জানান ওসি রনজিত বড়ুয়া।

তিনি আরও জানান, আটক আজিজ বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছেন।

উল্লেখ্য গতকাল রোববার বাহারছড়ার শীলখালিতে সাদিয়া সুলতানা উর্মি নামের এক শিশুর অর্ধ গলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ নৃশংস শিশু হত্যার ঘটনায় আলোড়ন উঠে সর্বত্র।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image