BREAKING NEWS
Search

টেকনাফে ৯ লাখ ৮০হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি

সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম

রোববার, ১৬ এপ্রিল ২০১৭

ইয়াবা ব্যবসায়ীদের প্রধান রুট আনোয়ারা

ইয়াবা (ফাইল ছবি)

টেকনাফ : কক্সবাজার জেলাার টেকনাফ ৯ লাখ ৮০হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র) সদস্যরা।

আজ রোববার ( ১৬ এপ্রিল) সকাল ৮টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য ২৯ কোটি ৪০ লাখ টাকা।

এ নিয়ে গত দু’দিনে ১৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা।

এসব ইয়াবার আনুমানিক বাজার মুল্য প্রায় ৪০ কোটি টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র।

বিজিবি’র টেকনাফ ২নং ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে বিজিবি’র একটি টহলদল টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকায় অভিযান চালায়।

এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলের কাছে সম্ভাব্য স্থানগুলোতে তল্লাশি করে ৯লাখ ৮০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২৯ কোটি ৪০ লাখ টাকা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image