Friday,10 Nov 2017
Ctgbarta24.com
নিজস্ব প্রতিবেদক, টেকনাফ ঃ টেকনাফ সাংবাদিক ইউনিটির উপদেষ্টা ‘দৈনিক প্রথম আলো পত্রিকা’ টেকনাফ প্রতিনিধি গিয়াস উদ্দিন ও সহ-সভাপতি ‘দৈনিক সমকাল’ পত্রিকার টেকনাফ প্রতিনিধি আবদুর রহমানকে টেকনাফ সাংবাদিক ইউনিটির পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।
আজ ১০ নভেম্বর জুমার নামাজের পর টেকনাফ মেরিন ড্রাইভ মিঠাপানিরছড়া ব্রাক মৎস্য প্রজনন কেন্দ্রে এ সংবর্ধনা দেয়া হয়। টেকনাফ সাংবাদিক ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম সাইফীর সভাপতিত্বে দপ্তর ও প্রচার সম্পাদক সাইফুদ্দিন মোহাম্মদ মামুনের পরিচালনায় সংবর্ধনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নুরুল হোসাইন।
সভায় বক্তব্য রাখেন, কমিউনিটি ভিলেজ এর স্বত্ত্বাধিকারী মো: আলী, উপদেষ্টা হাফেজ মুহাম্মদ কাশেম, মমতাজুল ইসলাম মনু, ছিদ্দিকুর রহমান, জেড করিম জিয়া, সদস্য জসিম উদ্দীন টিপু, আবুল আলী, নুর হাকিম আনোয়ার, রাশেদুল করিম।
সভাশেষে সংবর্ধিত টেকনাফ সাংবাদিক ইউনিটির উপদেষ্টা দৈনিক প্রথম আলো’র টেকনাফ প্রতিনিধি গিয়াস উদ্দিন ও সহ-সভাপতি দৈনিক সমকালের টেকনাফ প্রতিনিধি আবদুর রহমানের হাতে ক্রেস্ট তুলে দেন নেতৃবৃন্দরা।
সংবর্ধনা সভায় প্রধান উপদেষ্টা হাফেজ মুহাম্মদ কাশেম বলেন, এ রকম সংবর্ধনা টেকনাফের ইতিহাসে সাংবাদিকদের জন্য প্রথম। সকল সাংবাদিকদের তাদের লেখনিতে অগ্রনী ভূমিকা রেখে নিজ নিজ পত্রিকায় সুনাম ও শ্রেষ্ঠ পুরস্কার পাবার কাজ চালিয়ে যাবার পরামর্শ দেন এবং এ ধারা অব্যহত রাখার নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।
সভাপতির বক্তব্যে সাইফুল ইসলাম সাইফী বলেন, টেকনাফে যে সকল সাংবাদিক ভাইয়েরা তাদের পত্রিকায় সেরা প্রতিনিধি নির্বাচিত হবেন, তাদেরকে সংবর্ধনার পাশাপাশি স্থানীয় পত্রিকায় ৫ হাজার, আঞ্চলিক পত্রিকায় ১০ হাজার ও জাতীয় পত্রিকায় ২০ হাজার টাকা করে পুরস্কার টেকনাফ সাংবাদিক ইউনিটির পক্ষ থেকে প্রদান করার ঘোষনা দেন তিনি ।
এসময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি ছৈয়দুল আমিন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক জসিম মাহমুদ, অর্থ সম্পাদক মোহাম্মদ সেলিম, কার্যকরী সদস্য এম.আমান উল্লাহ আমান, শামসুল আলম শারেক, মোহাম্মদ রাশেদুল করিম, জাহাঙ্গীর আলম, মেজবাহুল হক, রহিম উল্লাহ, আবদুল কাইয়ুম, শিল্পী হাফেজ আহমদ, টেকনাফ হকার সমিতির সভাপতি মো: আলম ও টেকনাফ উপজেলা পত্রিকার এজেন্ট হাজী আবদুল গণি।









