রোববার,১৩ আগস্ট ২০১৭
সিটিজিবার্তা২৪ডটকম
চট্রগ্রাম : বন্দর নগরী চট্টগ্রামের বন্দর থানাধীন কলসীদিঘী রোড, ওমরশাহপাড়া ফাইভ স্টার স্টুডিও নামক দোকানে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন রকমের জাল সার্টিফিকেট, জন্ম সনদ, চারিত্রিক সনদ, স্ক্যানার সহ কম্পিউটারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার এবং এক জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত মোঃ ইমরান হাওলাদার(২৮), পিতা-মামুন হাওলাদার, মাতা-সালমা বেগম, সাং-ছোট হারজা, মামুন হাওলাদারের নতুন বাড়ি, থানা-মঠবাড়ীয়া, জেলা-পিরোজপুর, বর্তমানে-ফাইভ স্টার স্টুডিও, কলসী দিঘীর রোড, ওমরশাহ পাড়া, থানা-বন্দর, জেলা-চট্টগ্রাম বলে জানা যায়।
গতকাল বিকাল ৫.৩৫ ঘটিকায় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক জনাব মোঃ কামরুজ্জামান এর নেতৃত্বে এসআই মাকসুদ আহামদ, এসআই শেখ তারিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানাধীন কলসীদিঘী রোড, ওমরশাহ পাড়া ফাইভ স্টার স্টুডিও নামক দোকানে বিশেষ অভিযান পরিচালনা করে ইমরান হাওলাদার কে গ্রেফতার করেন। পরে তাকে জিজ্ঞাসাবাদে এবং তার দেওয়া তথ্যমতে লিখিত ও অলিখিত জাল সার্টিফিকেট-০৯টি, জাল চারিত্রিক সনদ-০৬টি, জাল পরিচয়পত্র-০১টি, জাল প্রশংসা পত্র-০১টি, জাতীয়তা সনদ-০১টি, জাল জন্ম সনদ-০৫টি, কম্পিটারে সিপিইউ-০১টি, স্ক্যানার-০১টি, কালার প্রিন্টার-০১টি, এলইডি মনিটর-০১টি ও কী-বোর্ড-০১টি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবত জালিয়াতির মাধ্যমে সরকারী/বেসরকারী প্রতিষ্ঠানের জাল সার্টিফিকেট প্রস্তুত করে সেগুলো বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।
জানা যায়,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বন্দর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।





