দূর্গাপূজার শেষ মুর্হুতের প্রস্তুতি

শনিবার,১৭ অক্টোবর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম

Anjonbd_1376982921_1-Durga-Puja-Orissa

 চট্টগ্রাম সংবাদ ঃপ্রতিমা তৈরির কাজ শেষ; সম্পন্ন হয়েছে রং তুলির আচড়ও। এখন চলছে মঞ্চসহ নানা সাজ-সজ্জার কাজ। বন্দরনগরী চট্টগ্রামে দূর্গাপূজার শেষ মুর্হুতের প্রস্তুতি সেরে নিতে ব্যস্ততা চলছে মন্ডপে মন্ডপে।

বরাবরের মতো এবারো থাকছে বিষয়ভিত্তিক প্রতিমা উপস্থাপন। আর পূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, সজাগ আছে পুলিশ প্রশাসন।

কোথাও চলছে মঞ্চসজ্জার কাজ, কোথাও ডেকোরেশন আবার কোথাও লাইটিং। বন্দর নগরী চট্টগ্রামে প্রায় প্রতিটি মন্ডপেরই এমন চিত্র।

একদিন পরই শারদীয় দুর্গোৎসবে মাতবে হিন্দু সম্প্রদায়ের মানুষ। তাই দেবী আরাধনায় মন্ডপে মন্ডপে চলছে শেষ মুর্হুতের প্রস্তুতি।

প্রতিবারের মতো এবারেও বিভিন্ন মন্ডপে থাকছে বিষয় ভিত্তিক পূজা উদযাপন। যেখানে তুলে ধরা হবে শিশু নির্যাতন, অভিবাসন সমস্যাসহ সম্প্রতি ঘটে যাওয়া বিপন্ন মানবতার নানা ঘটনার প্রতিচ্ছবি। আর এর থেকে মুক্তি পেতে দেবীকে আহবান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image