পর্তুগালের রাজধানী লিসবনে প্রথম বারের মত ‘বাংলা মেলা’ অনুষ্ঠিত

ctgbarta24.com

জহুর উল হক (লিসবন, পর্তুগাল)  ১৯ জুলাই ২০১৬

পর্তুগালের রাজধানী লিসবনে প্রথম বারের মত 'বাংলা মেলা' অনুষ্ঠিত

পর্তুগালের রাজধানী লিসবনে প্রথম বারের মত ‘বাংলা মেলা’ অনুষ্ঠিত

পর্তুগালের রাজধানী লিসবনের মার্তিম মনিজের কেন্দ্রস্থল বাঙ্গালী অদ্যসিত রুয়া দো বেনফরমসোর ও ইন্তেদেন্তেতে অনুষ্ঠানটি হলো প্রথম বারের মত ‘বাংলা মেলা’। বাইরো ইন্টেনডেন্টে, জুনতা ফ্রেগেসিয়া আরোয়োস, কামারা মিউনিসিপাল দি লিসবন এবং ইজেইএসি অরগানাইজেশানের আয়োজনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্টিত হলো ‘বাংলা মেলা’ ২০১৬।

প্রায় ২০ হাজার বাংলাদেশীর বসবাস এই পর্তুগালে যার অধিকাংশই লিসবনে বসবাস করে। ‘রুয়া দা বেনফোর মোস’ এ যেন বাংলাদেশের বাইরে ছোট এক বাংলাদেশ। বর্হিবিশ্বে বাংলাদেশকে সুপরিচিত করার জন্যই এ মেলার আয়োজন করা হয়।

পর্তুগালের রাজধানী লিসবনে প্রথম বারের মত 'বাংলা মেলা' অনুষ্ঠিত

পর্তুগালের রাজধানী লিসবনে প্রথম বারের মত অনুষ্ঠিত বাংলা মেলায় ‘শারমিন মৌ’ র পরিচালনায় ফ্যাশান শো তে বিভিন্ন দেশীয় মডেলদের অংশগ্রহন।

এ মেলায় বাংলাদেশিদের দ্বারা পরিচালিত রেস্টুরেন্ট গুলো প্রদর্শন করে দেশীয় স্বাদের রকমারি খাবার, আয়োজন করা হয় বিউটিফুল বাংলাদেশ নামক প্রামান্য চিত্র এবং ‘শারমিন মৌ’ র পরিচালনায় ফ্যাশান শো অনষ্ঠিত হয়। ফ্যাশন শো’র মডেল হিসেবে অংশ গ্রহণ করে বিভিন্ন দেশের মডেলরা।

মেলায় বাংলাদেশ দূতাবাস লিসবনের প্রথম সচিব মৌসুমী ভৌমিক সহ কমিউনিটির  গণ্যমান্য এবং প্রবীণ নেতৃবৃন্দের উপস্থিত ছিল। মেলায় বাংলাদেশী ছাড়াও পর্তুগীজ ও বিভিন্ন দেশের ট্যুরিস্টদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। এ মেলা নবীন প্রবীণ এর মিলন  মেলায় পরিণত হয়।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

পর্দা উঠলো ‘গ্রেটেস্ট শো অন দ্যা আর্থ’- রিও অলিম্পিক ২০১৬... 'রিও অলিম্পিক ২০১৬' সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ৬ আগস্ট ২০১৬ পর্দা উঠলো রিও অলিম্পিক ২০১৬ ‘আ মুন্দ ভিভো’ বা নতুন বিশ্ব উপহার দেওয়ার স্লোগান নিয়ে প...
আসামে ‘জঙ্গি’ হামলা, নিহত ১৪ International News Desk, Ctgbarta24 Friday, 5 August, 2016,  Published: 06:55:08 PM ঢাকা: ভারতের আসামের একটি সাপ্তাহিক বাজারে সন্ত্রাসী 'জঙ্গি' হা...
বাংলাদেশটা ছোট হতে পারে, কিন্তু মানুষের মনটা বড়: মাইলস... বিনোদন ডেস্ক,  সিটিজিবার্তা২৪ডটকম বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬ মাইলস ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আগামী ১৩ আগস্ট কলকাতার একটি কনসার্টে অংশ নেওয়ার...
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির আশঙ্কা করছেন ডোনাল্ড ট্রাম্প... বুধবার, ০৩ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  আন্তর্জাতিক সংবাদ : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির আশঙ্কা করছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড...
বিকিনি পরা মহিলা পুলিশের সাহসের প্রশংসা করেছেন সবাই... রবিবার, ৩১ জুলাই ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  আন্তর্জাতিক ডেস্ক : মোবাইল ফোন চুরি করে পালাচ্ছিল চোর। কিন্তু পেছনে ধাওয়া করলো বিকিনি পরা পুলিশ, হাতে নাত...



Translate »