নগরীতে চোরাই ১০টি মোবাইলসহ আটক ১

রোববার,২৫ মার্চ ২০১৮

চট্রগ্রাম : নগরীর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে চোরাইকৃত বিভিন্ন ব্রান্ডের ১০টি মোবাইল উদ্ধার করে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন আরাকান রোড বাদুরতলা ৬২৩/৭৩১ সুলতান আহম্মদের বাড়ির গেইটের পার্শ্বে ১ম রুমে ভাড়াটিয়া আইয়ুব এর বসত ঘরে অভিযান পরিচালনা করে চোরাইকৃত বিভিন্ন ব্রান্ডের ১০(দশ)টি মোবাইল জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মোঃ আইয়ুব হোসেন(২৬) চট্টগ্রাম জেলার পাঁচলাইশ থানার মৃত সামছুল আলম এর পুত্র ।

শনিবার (২৪ মার্চ ) রাত ১১.০৫ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক জনাব মোঃ মাহবুবুল আলম এর নেতৃত্বে সঙ্গীয় এসআই/ স্বপন কুমার সরকার, এসআই/ মোহাম্মদ রাজীব হোসেন, এএসআই/ মোঃ গোলাপ হোসেন চৌধুরী, এএসআই/তাজুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন আরাকান রোড বাদুরতলা ৬২৩/৭৩১ সুলতান আহম্মদের বাড়ির গেইটের পার্শ্বে ১ম রুমে ভাড়াটিয়া আইয়ুব এর বসত ঘরে অভিযান পরিচালনা করে বিভিন্ন ব্রান্ডের চোরাইকৃত 1) ০১টি iphone 6s Pluse (Rose Gold colour) মোবাইল ফোন যাহার গায়ে Model-A1687,Fccid:Bcg-E2944A,Ic:579c-E2944A লিখা, 2) 01টি iphone 6s pluse(Gray colour) মোবাইল ফোন যাহার গায়ে Model-A1687,Fccid-E2944A,Ic:579c,E2944A লিখা, 3)01টি iphone 6(Gold colour)মোবাইল ফোন যাহার গায়ে IMEI-359260060368328, 4)01টি SAMSUNG-S5(Black colour)মোবাইল ফোন যাহার গায়ে IMEI-352107/06/048695/6, 5)01টি ASUS(Black colour) মোবাইল ফোন যাহার গায়ে IMEI-359404060387108, 6)01টি Micromax,(Black colour)মোবাইল ফোন যাহার গায়ে IMEI-911526600032777/911526600032785, 7)01টি Micromax,(Black colour)মোবাইল ফোন যাহার গায়ে IMEI-911397250133673/911397250133681, 8)01টি LAVA,(white colour)মোবাইল ফোন যাহার গায়ে IMEI-911352201049163/911352201049171, 9)01টি SMART মোবাইল ফোন যাহার গায়ে IMEI-359609021025957/359609021025965, 10)01টি Symphony, E79 মোবাইল ফোন যাহার গায়ে IMEI-358856073011069/358856073011077 সহ ০১ আসামীকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানায় সে বর্ণিত ক্রমিকের মোবাইল ফোনগুলি ২) মোঃ কামরুল(২২), পিতাঃ অজ্ঞাত, ৩) মেরিন(২০), পিতাঃ অজ্ঞাত, ৪) মোঃ মিরাজ(২২), পিতাঃ অজ্ঞঘাত, সর্ব সাং- বর্তমানে- রেলওয়ে ষ্টেশান, থানা-কোতয়ালী, সিএমপি, চট্টগ্রামদের নিকট হইতে কমদামে সংগ্রহ করে বিভিন্ন ব্যাক্তির নিকট বেশি দামে বিক্রি করে।
জিজ্ঞাসাবাদে সে আরো জানায় পলাতক আসামীরা রিয়াজ উদ্দিন বাজার হতে আইএমইআই নাম্বার পরিবর্তন করে তাহার নিকট কমদামে বিক্রি করে। ধৃত আসামী ও পলাতক আসামীরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবত চোরাই মোবাইল ফোন কমদামে ক্রয় করে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে ফোনের আইএমইআই নাম্বার পরিবর্তন করে নিজ দখলে রাখে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পাঁচলাইশ থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.