Saturday,14 April 2018
ctgbarta24.com
আর করিম, চট্রগ্রাম : বাঙ্গালীর হাজার বছরের ঐতিহ্য পহেলা বৈশাখে আজ নগরীর চিড়িয়াখানায় প্রচুর দর্শনার্থীদের সমাগম গঠেছে। চিড়িয়াখানায় গিয়ে দেখা যায়, পরিবারের সদস্যদের নিয়ে হাজারও দর্শনার্থী টিকেট কাউনটারের সামনে অপেক্ষা করছেন। টিকেট কেটে ভেতরে ডুকে অনেকে বাচ্চারা চিড়িখানার নতুনত্ব দেখতে পেয়ে আনন্দ প্রকাশ করেন।
চিড়িয়াখানায় আফ্রিকা থেকে আনা জেব্রার খাঁচার সামনে দর্শনার্থীদের ভীড় লক্ষ্য করা যায়। এসময় জেব্রার খাঁচার সামনে অনেকে দাড়িয়ে ছবি ও সেলফি তুলেন। পরে হরিণ, রয়েল বেঙ্গল টাইগার, সিংহ এর খাচার সম্মুখেও ভীড় দেখা যায়।
চিড়িয়াখানায় পরিবারের ছোট ভাই ও বোনকে নিয়ে বেড়াতে আসা ব্যবসায়ী জাদিদ হাসান জানান, চট্রগ্রাম চিড়িয়াখানায় এসে সম্পূর্ণ নতুন লাগছে। এতো পরিস্কার আর গোছানো দেখে বাচ্চারা আনন্দ প্রকাশ করছে।ছুটির দিনে আবারও পরিবারের সদস্যদের নিয়ে আসবেন বলে জানান এ দর্শনার্থী।
চিড়িয়াখানার নির্বাহী কমিটির সদস্যসচিব ও সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ রুহুল আমীন সিটিজিবার্তা২৪ডটকম কে জানান, জেলা প্রশাসন পরিচালিত চিড়িয়াখানার অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি ইতিমধ্যেই নতুন প্রাণী সংগ্রহের উদ্যোগের অংশ হিসেবে জেব্রা আমদানি করা হয়েছে।ভবিষ্যতে ক্যাঙ্গারু আমদানি করার ইচ্ছা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, চিড়িয়াখানায় দর্শনার্থীদের নিরাপত্তার জন্য ক্যামেরা বসানো হয়েছে।প্রাণীদের প্রত্যেকটি খাঁচায় রং করানো হয়েছে।দর্শনার্থীদের কথা মাথায় রেখে এটিকে নান্দনিক রূপে সাজানো হচ্ছে বলে জানান তিনি।শিশুদের জন্য নিচে শিশু পার্ক এর আদলে সাজানোর কথা বলেন।
তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন,চিড়িয়াখানা থেকে আমাকে সরানোর জন্য এক কাউন্সিলর প্রধানমন্ত্রী পর্যন্ত নালিশ করবেন বলে হুমকি দেন। তবে আমার কাজে সন্তুষ্ট হয়ে সব ডিসি স্যার বলেছেন যে চট্রগ্রাম চিড়িয়াখানা বাঁচাতে রুহুল আমিন এর বিকল্প নেই।
আজকে চিড়িয়াখানায় মোট সাড়ে ১৩ হাজার দর্শনার্থী এসেছিলেন। একদিনে চার লাখ টাকার টিকেট বিক্রি হয়েছে বলে জানান রুহুল আমিন।





