মূল্যবোধ সম্পন্ন একজন সুনাগরিক দেশের সম্পদ ঃ চসিক মেয়র

Monday,30 Oct 2017

Ctgbarta24.com

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ এর শিক্ষার উন্নত পরিবেশ এর জন্য মাষ্টারপ্ল্যান প্রণয়ন করা হবে। এ বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করে বের হয়ে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে হবে। দেশের প্রতি, দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ ধারন করে দেশপ্রেমে বলিয়ান হতে হবে। মূল্যবোধ সম্পন্ন একজন সুনাগরিক দেশের সম্পদ।

তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করার সময় ধনি-দরিদ্রের কোন ব্যবধান ছিল না। সকল শ্রেনী ও পেশার সন্তানেরা একই ক্লাসে একসাথে বসে অধ্যয়ন করে জ্ঞাণ অর্জন করার যে সুযোগ ছিল সে বিষয়গুলোক মাথায় রেখে শিক্ষা জীবন শেষে কর্মজীবনে বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে। মনে রাখতে হবে সমাজের বঞ্চিত মানুষগুলোর মৌলিক অধিকার রয়েছে। তাদের মৌলিক অধিকারের বিষয়টি মাথায় রেখে সমাজ পরিবর্তনের জন্য অবদান রাখতে হবে।

মেয়র বলেন, একজন শিক্ষার্থীর পেছনে তার পরিবার, শিক্ষক, সমাজ ও দেশের অবদান রয়েছে। সে দায়িত্ববোধ থেকে সততা ও নিষ্ঠার সাথে কর্মজীবনে দায়িত্বপালন করলে একজন যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলা সম্ভব হবে। অভিভাবকদের জন্য অভিভাবক শেড, খেলাধুলার মাঠ, সুপেয় পানির ব্যবস্থা, নামাজের জায়গা সহ যাবতীয় সুযোগ সুবিধা বাওয়া স্কুল ও কলেজে নিশ্চিত করা হবে।

আজ ৩০ অক্টোবর দুপুরে জিইসি কনভেনশন হলে বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ এর পিএসসি,জেএসসি,এসএসসি ও এইচএসসি সহ প্রথম শ্রেনী থেকে নবম শ্রেনী পর্যন্ত বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে মেয়র এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ আনোয়ারা আলম। এতে বিশেষ অতিথি ছিলেন অত্র শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের সদস্য কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, জামশেদুল আলম চৌধুরী, সফিকুল আলম চৌধুরী, মো. সালাহ উদ্দিন, জিয়া উদ্দিন চৌধুরী শাহিন, উম্মে হাবিবা আঁখি, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকদ্বয় ছাড়াও সম্মাননা প্রাপ্ত বিদায়ী দুই শিক্ষক খুরশিদ জাহান, মিসেস হালিমা খাতুন বক্তব্য রাখেন। এছাড়াও এইচ এসসি,এসএসসি, জেএসসি ও পিএসসি’তে কৃতি শিক্ষার্থীরা তাদের স্মৃতি চারন করেন।

সভার শুরুতে ধর্মগ্রন্থ থেকে পাঠ,জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বিদায়ী শিক্ষক,কৃতি শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনীতে স্থান অর্জনকারী এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন।

পরে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image