সর্বাধুনিক প্রযুক্তি ৪জি এলটিই সমৃদ্ধ স্মার্টফোন – গ্যালাক্সি জে৩!

বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম 

samsung_galaxy_j3প্রেস বিজ্ঞপ্তি

সর্বাধুনিক ডিজাইন ও ফিচারের এই স্মার্টফোনের সঙ্গে গ্রাহকরা আরও উপভোগ করতে পারবেন বাংলাদেশের সাংস্কৃতিক থিমের কাস্টমাইজ্ড প্যাকেজিং স্যামসাং মোবাইল বাংলাদেশ নিয়ে এসেছে জে সিরিজের সর্বশেষ সংস্করণ – গ্যালাক্সি জে৩। ৪জি এলটিই সমৃদ্ধ ডিভাইসটিতে রয়েছে আল্ট্রা ডাটা সেভিং মোড (ইউডিএস) এবং এস-বাইক মোড।

সম্প্রতি আসা এই স্মার্টফোনে রয়েছে অসাধারণ ডিসপ্লে, দ্রুত কার্যক্ষমতা এবং দারুণ ক্যামেরার সংমিশ্রণ, যা বাজারে থাকা অনুরূপ দামের অন্য
হ্যান্ডসেটগুলোর মধ্যে অন্যতম। দারুণ লুক আর নিখুঁত কর্মদক্ষতার এই হ্যান্ডসেটে রয়েছে আধুনিক সব ফিচার।এ স্মার্টফোনের সবচেয়ে আকর্ষণীয় ফিচার হচ্ছে, এর আল্ট্রা ডাটা সেভিং মোড, যা কিনা ৫০ শতাংশ পর্যন্ত ডাটা সাশ্রয় করতে পারে এবং ২,৬০০ মিলি
অ্যাম্পিয়ার ব্যাটারির কার্যকারিতাও বৃদ্ধি করে। জে সিরিজের সর্বশেষ এই স্মার্টফোনে রয়েছে স্মার্ট ম্যানেজার নামের দারুণ ফিচার, যা প্রতিটি অ্যাপ কত শতাংশ চার্জ খরচ করে এবং ব্যাটারিতে কত শতাংশ চার্জ অবশিষ্ট রয়েছে তা প্রদর্শণ করে।
এই স্মার্টফোনে রয়েছে অ্যাডভান্সড অ্যান্ড্রয়েড ৫.১.১.অপারেটিং সিস্টেম। স্যামসাং গ্যালাক্সি জে৩ স্মার্টফোনের ৫ ইঞ্চি এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লেটি দিনের আলোতেও উজ্জ্বল রঙ এবং পরিচ্ছন্ন ছবি প্রদর্শণ করে। স্মার্টফোনটিতে ১.৫ জিবি র‌্যাম, ১.৫ গিগাহার্টজ কোয়াড-কোর প্রসেসর রয়েছে যা, দ্রুত এবং সহজতর কর্মক্ষমতা নিশ্চিত করে। এ ডিভাইসে ৮ জিবি ইন্টারনাল মেমোরি রয়েছে যা ১২৮জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
এই ব্র্যান্ড নিউ হ্যান্ডসেটটিতে রয়েছে দারুণ ক্যামেরা ফিচারস। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, কুইক লঞ্চ ফিচার এবং এফ ২.২ অ্যাপারচার, যা কম আলোতে উজ্জল ছবি তুলতে সহায়তা করে। এই নতুন হ্যান্ডসেটটিতে রয়েছে লেদার ফক্স ব্যাক কাভার, যার ফলে ব্যবহারকারীরা ফোনটিকে স্বাচ্ছন্দ্যে হাতের মুঠোয় ধরতে পারবেন।স্যামসাং গ্যালাক্সি জে৩ হ্যান্ডসেটটির দাম পড়বে ১৪ হাজার ৯৯০ টাকা মাত্র। এটি স্যামসাং মোবাইল বাংলাদেশর অনুমোদিত সকল স্টোরে পাওয়া যাচ্ছে।

দুর্দান্ত ডিসপ্লে:
স্যামসাং গ্যালাক্সি জে৩ হ্যান্ডসেটটিতে রয়েছে ৫ ইঞ্চি এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং প্রাণবন্ত স্ক্রিন। এই হ্যান্ডসেটের উজ্জ্বল এবং বর্ণিল ডিসপ্লেটি দিনের আলোতেও উজ্জ¦ল দেখায়। এর হাই কন্ট্র্যাস্ট ছবি এবং সুপারলেটিভ ভিউইং এঙ্গেল বাজারে সম মূল্যের অন্য হ্যান্ডসেটগুলো থেকে একে আলাদা করেছে। এর নতুন উইন্ডো স্ক্রিনটি এলসিডি ডিসপ্লে থেকে ৪০% বেশি রঙিন। কমপ্যাক্ট ডিজাইনের এই নতুন হ্যান্ডসেটটিতে রয়েছে ৭.৯ মি.মি চওড়া এবং ৪.৫৬ মি.মি সরু বেজেল।

আল্ট্রা-ডাটা সেভিং মোড:
এই হ্যান্ডসেটে রয়েছে আল্ট্রা-ডাটা সেভিং মোড, যা ব্যবহারকারীকে একই সঙ্গে মোবাইল ডাটার ব্যবহার এবং ডাটা অপটিমাইজেশনের মাধ্যমে ডাটা
সংরক্ষণের আলাদা তথ্য দেবে। আল্ট্রা-ডাটা সেভিং মোড ৫০ শতাংশ পর্যন্ত ডাটা সাশ্রয় করতে পারে। এর স্মার্ট ম্যানেজার কত শতাংশ ডাটা খরচ এবং কত শতাংশ অবশিষ্ট রয়েছে তা ব্যবহারকারীকে জানায়।
এস বাইক মোড:
এই স্মার্টফোনটিতে রয়েছে এস বাইক মোড। বাইক চালানো অবস্থায় লেটেস্ট এই মোডটি ইনকামিং কলগুলোকে নিয়ন্ত্রণ করবে। কুইক অ্যাক্টিভেশন, আর্জেন্ট কল এলার্ট সিস্টেম এবং মোশন লকের মাধ্যমে এই ইউনিক মোডটি কাজ করে। গ্রাহকরা জে৩ হ্যান্ডসেটের নোটিফিকেশন প্যানেলে প্রবেশ করে এস বাইক মোডটি অ্যাক্টিভেট করতে পারবেন। স্যামসাং গ্যালাক্সি জে৩ হ্যান্ডসেটটিতে রয়েছে এনএফসি কানেকটিভিটি, যার সাহায্যে ব্যবহারকারীরা এনএফসি ট্যাগটি ট্যাপ করেও এই মোডটি চালু করতে পারবেন। এই মোডের মাধ্যমে ব্যবহারকারী কয়েকটি গুরুত্বপূর্ণ নম্বরকে চিহ্নিত করে রাখতে পারবেন, এতে তারা গাড়ী চালানো অবস্থাতেও নোটিফিকেশন পাবেন। যদি কলটি জরুরি হয়, তাহলে কলার ১ প্রেস করলে ব্যবহারকারীর কাছে কলটি পৌঁছে যাবে। নিরাপদ যোগাযোগ উৎসাহিত করার জন্য এস বাইক মোডের মোশন লক ফিচার এটি নিশ্চিত করে যে, ব্যবহারকারী যদি কোনো জরুরি ইনকামিং কল রিসিভ করতে চান তবে তাকে বাইক সম্পূর্ণভাবে থামানোর পর কলটি রিসিভ করতে হবে। এস বাইক মোড চালু অবস্থায় ব্যবহারকারী কলারের নোটিফিকেশনস দেখতে পাবেন। স্মার্ট রিপ্লাই ফিচারের মাধ্যমে নির্বাচিত নম্বরগুলো অটোমেটিক এসএমএস পাবেন। এতে নির্বাচিত কলাররা ফোন করলে কতক্ষণ পর বাইক চালক রিসিভ করতে পারবেন তার সম্ভাব্য সময় জানিয়ে দেবে।
দ্রুত পারফরমেন্স:
এই হ্যান্ডসেটে ২,৬০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি এবং ১.৫ গিগাহার্টজ কোয়াড-কোর প্রসেসর রয়েছে যা হ্যান্ডসেটের দ্রুত পারফরমেন্স নিশ্চিত করে। এর ১.৫ জিবি র‌্যামের সঙ্গে কোয়ার্ড কোর প্রসেসর ব্যবহারকারীকে দেবে সেরা গেমিং অভিজ্ঞতা। এর বেশ কিছু অ্যাডভান্সড কার্যক্ষমতা রয়েছে যার ফলে ব্যবহারকারী পাবেন ল্যাগ ফ্রি অপারেশন, বাফার ফ্রি ইন্টারনেট ব্রাউজিং এবং বাধাহীন দীর্ঘক্ষণ গেমস খেলার অভিজ্ঞতা। এতে ১২৮ গিগাবাইট পর্যন্ত মাইক্রো এসডি মেমোরি কার্ড ব্যবহার করা যায়। এই ইউএসবি সার্টিফাইড ডিভাইসটিতে রয়েছে অন-দা-গো সাপোর্টিভ ফিচার, যা আরও দ্রুততর পারফরমেন্স নিশ্চিত করে।
ক্যামেরা কোয়ালিটি:
গ্যালাক্সি জে৩ হ্যান্ডসেটটির ইনোভেটিভ ক্যামেরা ফিচারস মোবাইল ফটোগ্রাফারদের আকৃষ্ট করবে। এতে রয়েছে কুইক লঞ্চ ফিচার এবং কম অ্যাপারচারের ক্যামেরা লেন্স, যা কম আলোতেও উজ্জ্বল ছবি উপহার দেয়। প্রো ক্যামেরা মোডের সঙ্গে এতে আরও যুক্ত হয়েছে ওয়াইড রেঞ্জ এবং পাম জেসচার সেলফি মোড। এর সুপার এলইডি ফ্ল্যাশ আরও পরিস্কার ছবি নিশ্চিত করে।
দাম ও প্রাপ্যতা:
স্যামসাং গ্যালাক্সি জে৩ হ্যান্ডসেটটির দাম পড়বে ১৪ হাজার ৯৯০ টাকা মাত্র। এটি বাজারে এখন সাদা, কালো ও সোনালী রঙে পাওয়া যাচ্ছে।
স্যামসাং ইলেকট্রনিক্স কোম্পানী লিমিটেড সম্পর্কে অভিনব এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও প্রযুক্তির মাধ্যমে স্যামসাং ইলেকট্রনিক্স কোঃ লিঃ বিশ্ব পরিবর্তনের অঙ্গীকার নিয়ে টিভি, স্মার্টফোন, পরিধানযোগ্য ডিভাইস, ট্যাবলেট, ক্যামেরা, ডিজিটাল অ্যাপ্লায়েন্স, প্রিন্টার, মেডিকেল সরঞ্জাম, নেটওয়ার্ক সিস্টেম, সেমিকন্ডাকটর এবং এলইডি সলিউশনে যুগান্তকারী সমাধান প্রদান করছে। স্মার্ট হোম এবং ডিজিটাল হেলথ ইনিশিয়েটিভ এর মাধ্যমে প্রতিষ্ঠানটি “ইন্টারনেট অফ থিংস” এ অগ্রণী ভূমিকা পালন করছে।
প্রতিষ্ঠানটিতে বিশ্বজুড়ে ৮৪টি দেশে ৪৯০,০০০ জন কর্মী কাজ করে এবং বাৎসরিক আয় ২৫০ বিলিয়ন মার্কিন ডলার।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.