শনিবার, ২ জানুয়ারি,২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
স্পোর্টস ডেস্কঃ আসন্ন বঙ্গবন্ধু গোল্ড কাপেকে সামনে রেখে ২৩ সদস্যের বাংলাদেশ জাতীয় দল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। চোট কাটিয়ে দলে ফিরেছেন জাহিদ হাসান এমিলি।
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে থাকা ২০ জনে অপরিবর্তিত রেখে এমিলি এবং শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের মিডফল্ডার আলমগীর কবির রানা ও শেখ রাসেল ক্রীড়া চক্রের ফরোয়ার্ড মিঠুন চৌধুরীকে দলে নেওয়া হয়েছে।
আফগানিস্তান ও মালদ্বীপের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই এবারের সাফ মিশন শেষ করে বালাদেশ। শেষ ম্যাচে ভূটানকে হারিয়ে ৬ বছর পর সাফে জয় পায় আসরের সাবেক এই চ্যাম্পিয়নরা।
ছয় দল নিয়ে হয়েছিল বঙ্গবন্ধু গোল্ড কাপের গত আসর; সেবার ছয় দলের মধ্যে পাঁচটি ছিল বিদেশি। এবার আট দলের মধ্যে ছয়টি বিদেশি ও দুটি দেশি।
চলতি মাসের ৮ তারিখ হতে শুরু হতে যাওয়া আন্তর্জাতিক এই আসরে অংশ নিচ্ছে গত আসরের চ্যাম্পিয়ন মালয়েশিয়া,বাংলাদেশ জাতীয় দল ,বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল, নেপাল, শ্রীলঙ্কা, বাহরাইন, কম্বোডিয়া ও মালদ্বীপ।
বাংলাদেশ জাতীয় দল: শহীদুল আলম, রাসেল মাহমুদ লিটন, আশরাফুল ইসলাম রানা, নাসিরুল ইসলাম, জামাল ভূইয়া, ইয়াসিন খান, ইয়ামিন মুন্না, জাহিদ হোসেন, মামুনুল ইসলাম, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, জুয়েল রানা, রায়হান হাসান, মোনায়েম খান রাজু, তপু বর্মন, নাসিরউদ্দিন চৌধুরী, সোহেল রানা, নাবীব নেওয়াজ জীবন, শাখাওয়াত হোসেন রনি, আতিকুর রহমান মিশু, ওয়ালী ফয়সাল, জাহিদ হাসান এমিলি, আলমগীর কবির রানা ও মিঠুন চৌধুরী।





